মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ভারতে সার উৎপাদন কমেছে প্রায় এক-চতুর্থাংশ
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ভারতে সার উৎপাদন মার্চ মাসে প্রায় এক-চতুর্থাংশ কমেছে। সরকারি তথ্য এ চিত্র তুলে ধরেছে।
সার উৎপাদনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাস আমদানি ব্যাহত হওয়ায়, উৎপাদনে এই পতন ঘটেছে।
ইউরিয়া উৎপাদনে প্রাকৃতিক গ্যাস অপরিহার্য। বিশ্বব্যাপী জ্বালানির মূল্যের ওঠানামা এই খাতের ওপর প্রভাব ফেলে।
ভারতে বেশিভাগ খামার ছোট ও তুলনামূলক কম উৎপাদনশীল। তবু বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশে কৃষিখাতে ৪৫ শতাংশের বেশি মানুষ কর্মরত।
বাণিজ্য মন্ত্রণালয় সোমবার রাতে এক বিবৃতিতে জানায়, ‘২০২৫ সালের মার্চের তুলনায় ২০২৬ সালের মার্চে সার উৎপাদন ২৪ দশমিক ৬ শতাংশ কমেছে।’ এর আগে উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছিলো। ফেব্রুয়ারিতে ৩ দশমিক ৪ শতাংশ, জানুয়ারিতে ৩ দশমিক ৭ শতাংশ ও ২০২৫ সালের ডিসেম্বরে ৪ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পায়।
এমন পরিস্থিতিতে এপ্রিলের শুরুতে কৃষকদের সুরক্ষায় সার ভর্তুকি ১১ শতাংশ বাড়িয়েছে সরকার।
ইউরিয়া সরবরাহের জন্য ভারত আমদানির ওপর নির্ভরশীল। পাশাপাশি রক ফসফেট, ফসফরিক এসিড ও পটাশের মতো কাঁচামালও আমদানি করতে হয়, যা সার উৎপাদনের মূল উপাদান। সূত্র: বাসস।
ভারতের আসামের গুয়াহাটিতে ভয়াবহ বন্যা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)