মন্তব্য কলাম
মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশে গ্যাস সংকট : টেকসই সমাধান দেশের গ্যাস কূপগুলো খনন করা
, ৩১ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মন্তব্য কলাম
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বৈশি^ক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। সম্প্রতি কাতারের এলএনজি টার্মিনালে হামলার ঘটনায় তাদের রফতানি সক্ষমতা প্রায় ১৭ শতাংশ হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা পুনরুদ্ধার করতে কয়েক বছর সময় লাগতে পারে। অথচ বাংলাদেশ এই এলএনজির একটি বড় ক্রেতা। ফলে এই সংকট সরাসরি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার উপর প্রভাব ফেলতে বাধ্য।
সংশ্লিষ্টরা বলছেন, এলএনজির সরবরাহ ব্যাহত হলে দেশের শিল্প-কারখানার উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দেবে, বাড়বে লোডশেডিং। একই সঙ্গে বাসাবাড়ির গ্যাস সরবরাহেও টানাপোড়েন সৃষ্টি হবে। ইতোমধ্যে সরকার স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানি করতে বাধ্য হচ্ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য টেকসই নয়।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের দেশে ফিরে আসার প্রবণতা বাড়ছে। এতে রেমিট্যান্স প্রবাহে ভাটা পড়ার আশঙ্কা রয়েছে। রেমিট্যান্স কমে গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হবে, যা এলএনজি আমদানিকে আরও কঠিন করে তুলবে। অর্থাৎ জ্বালানি সংকট ও অর্থনৈতিক সংকট একে অপরকে তীব্রতর করবে।
বর্তমানে বাংলাদেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। এর মধ্যে দেশীয় উৎস থেকে সরবরাহ হয় প্রায় ২২০ কোটি ঘনফুট, আর ৮০ কোটি ঘনফুট আসে আমদানিকৃত এলএনজি থেকে। এই আমদানিনির্ভরতা দেশের জ্বালানি খাতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, এই সংকটের টেকসই সমাধান একটাই-দেশীয় গ্যাস কূপ অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি।
এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩ জুলাই ১০০টি গ্যাস কূপ খননের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যার মধ্যে ৬৯টি নতুন কূপ এবং ৩১টি পুরাতন কূপে পুনঃঅনুসন্ধানের পরিকল্পনা ছিল। কিন্তু বিভিন্ন কারণে সেই উদ্যোগ প্রত্যাশিত গতি পায়নি। বর্তমানে বাপেক্স জনবল, যন্ত্রপাতি ও অর্থসংকটে ভুগছে, যা দ্রুত সমাধান করা জরুরি।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স জানিয়েছে, নতুন ৬৮টি কূপ অনুসন্ধান করা গেলে দৈনিক অতিরিক্ত প্রায় ১৩৫ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন সম্ভব। এতে দেশের চাহিদা পূরণ করার পর রফতানীও করা যেতে পারে।
সরকারের উচিত এ খাতে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা। প্রয়োজনীয় অর্থায়ন, দক্ষ জনবল নিয়োগ এবং আধুনিক প্রযুক্তি নিশ্চিত করে দ্রুত গ্যাস কূপ খনন কার্যক্রম এগিয়ে নিতে হবে। কারণ সরকার যদি আন্তরিকভাবে কোনো খাতে গুরুত্ব দেয়, তবে সেই খাতে অগ্রগতি অর্জন করা অসম্ভব নয়।
দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি পেলে একদিকে যেমন জ্বালানি সংকট থেকে মুক্তি পাওয়া যাবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে। দীর্ঘমেয়াদে এটি দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল ও স্বনির্ভর করে তুলবে। তাই মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত গ্যাস সংকট মোকাবেলায় এখনই সময়-দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
-মুহম্মদ আমীমুল ইহসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারের এক মূর্খ মন্ত্রী বলেছে তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি হবে না। অথচ তেলের দাম বৃদ্ধিতে প্রথম দাম বাড়বে খাদ্যের।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












