‘মঞ্চ ৭১’-এর কর্মসূচির অনুমতি দিলেন, নিরাপত্তা দিলেন না কেন’
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বলেছেন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ ‘মঞ্চ ৭১’-এর কর্মসূচির অনুমতি দিল, অনুমতি দিয়ে তবে রাষ্ট্র কেন তাকে সেভ করতে পারল না? তাহলে এই দোষের থেকে কখনোই রাষ্ট্র নিজেকে মুক্ত করতে পারে না। সম্প্রতি এক টক শোতে নিলুফার চৌধুরী মনি এসব কথা বলেন।
তিনি বলেন, মঞ্চ ৭১’-এর মিটিং করার আগেই সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যরা যদি চাইত যে এখানে কোনো দ্বন্দ্ব না হোক, যুদ্ধ না হোক, কোনো রকম নোংরামি না হোক; তাহলে কিন্তু প্রথমেই বলত যে না এই টাইমটা এখন হয় নাই, আরো কিছুদিন পরে আপনারা মিটিং করেন। এখন এখানে মিটিংটা কইরেন না; এটা তো বলতে পারত।
তিনি আরো বলেন, যে রাষ্ট্র ১৩ মাসে একটা মবকে বন্ধ করতে পারেনি, একটা মবের বিচার করতে পারেনি সেই রাষ্ট্র সামনের নির্বাচনে আরো যদি সমস্যা বাড়ে তখন তারা কী করবে?’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।