মক্কা শরীফের মোজাইকে লেখা সর্ববৃহৎ কুরআন শরীফ প্রদর্শন
, ০৬ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
মক্কা শরীফের হিরা কালচারাল জোনে অবস্থিত হোলি কুরআন মিউজিয়ামে পবিত্র কুরআন শরীফের আয়াত শরীফ নিয়ে নির্মিত একটি বিশাল মোজাইক প্রদর্শন করা হয়েছে। গত রোববার আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সূরা ফাতিহা শরীফ এবং সূরা বাকারা শরীফের প্রথম অংশ নিয়ে নির্মিত এই মোজাইকটির আকার ৭৬.৬৭ বর্গমিটার এবং এতে ব্যবহৃত হয়েছে ১০ লাখেরও বেশি সিরামিক টুকরো। এই বিশাল শিল্পকর্মটি ১৬৫৬ সালে বিখ্যাত উসমানী ক্যালিগ্রাফার মুস্তাফা ঢুল-ফিকারের হাতে লেখা ঐতিহাসিক কুরআন শরীফ পা-ুলিপিকে ভিত্তি করে তৈরি করা হয়েছে।
হোলি কুরআন মিউজিয়ামটি মক্কা শরীফের মাউন্ট হিরার পাদদেশে গঠিত সৌদি আরবের প্রথম একক কুরআন কেন্দ্রিক প্রদর্শনী। এখানে দ্বীন ইসলামের ইতিহাস, কুরআনিক বার্তা, প্রাচীন ও আধুনিক কুরআন শরীফ শিল্প, এবং বিভিন্ন ভাষায় অনুবাদ নিয়ে দর্শকদের জন্য রয়েছে ইন্টারেকটিভ গ্যালারি ও ভার্চুয়াল অভিজ্ঞতা।
মিউজিয়ামটির তত্ত্বাবধানে রয়েছে সৌদি সরকারের কিং সালমান কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অব দ্য হোলি কুরআন।
সংগঠনটির কর্মকর্তারা বলছেন, এ ধরনের প্রদর্শনী ইসলামী ঐতিহ্য, শিল্প ও জ্ঞানের প্রসারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি বিশ্বব্যাপী ইসলামের শান্তিপূর্ণ বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)