আজাদ জম্মু ও কাশ্মিরের সাবেক প্রধানমন্ত্রী নিয়াজি গ্রেপ্তার
, ০৬ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মিরের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির কাশ্মির শাখার সভাপতি সরদার আব্দুল কাইয়ুম নিয়াজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার তাকে সামাহনিতে দলীয় সমাবেশে ভাষণ দেওয়ার আগ মুহূর্তে গ্রেপ্তার করা হয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
পুলিশ জানায়, জনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণ অধ্যাদেশ (এমপিও) লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমপিও অনুযায়ী কোন ব্যক্তিকে জনসাধারণের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মনে করা হলে তাকে বিনা বিচারে ৯০ দিন পর্যন্ত আটক রাখা যাবে।
সর্দার আব্দুল কাইয়ুম খান নিয়াজি আজাদ জম্মু ও কাশ্মিরের একজন রাজনীতিবিদ। তিনি ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত আজাদ কাশ্মিরের ১৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে নিয়াজির গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন পিটিআই-এর আইনি মুখপাত্র নঈম হায়দার পাঞ্জুথা। তিনি বলেন, ‘আমি সাবেক প্রধানমন্ত্রী আব্দুল কাইয়ুমের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। আমরা ইতোমধ্যেই জম্মু ও কাশ্মিরের জন্য লড়াই করছি। কিন্তু যারা আজাদ কাশ্মিরকে জম্মু ও কাশ্মির করার চেষ্টা করছে তাদের লজ্জায় ডুবে যাওয়া উচিত।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)