মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-৪)
ইন্দো-প্যাসিফিক কৌশল ও প্রতিরক্ষা চুক্তি:
আরেকটি প্রশ্ন হলো- ইন্দো-প্যাসিফিক কৌশল এবং সম্ভাব্য কোনো প্রতিরক্ষা চুক্তি কি পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠবে?
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির ফলাফল কী হবে, ভবিষ্যতের ভূ-রাজনৈতিক সমীকরণ কীভাবে পরিবর্তিত হবে- এসব আমাদের দেখতে হবে।
ভবিষ্যতে কোনো নতুন সংঘাত তৈরি হলে ইন্দো-প্যাসিফিক কৌশল কি দুর্বল হয়ে যাবে, নাকি এর গুরুত্ব আরও বাড়বে? সেটি সময়ই বলে দেবে।
তাই আমাদের অপেক্ষা করতে হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।
কাতার, বাহরাইন ও উপসাগরীয় রাষ্ট্রসমূহ:
কাতার, বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রের নিজস্ব স্বার্থ ও নিরাপত্তাগত উদ্বেগ রয়েছে।
কয়েক বছর আগে আমি বলেছিলাম, ড্রাম্পের কিছু বক্তব্য ছিলো ব্যক্তিগত রাজনৈতিক বক্তব্য- সেগুলো সবসময় সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা যায় না।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এবং নির্বাচনী সমীকরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমি বলছি না যে আমাদের হুট করে কোনো পক্ষের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে।
আমি এখানে বিস্তারিত আলোচনায় যেতে চাই না। কিন্তু কোনো প্রস্তাব যদি আমাদের সামনে আসে, তাহলে সেটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে হবে। আমাদের এমন একটি ব্লক বা সহযোগিতামূলক কাঠামোর দিকে যেতে হবে, যেখানে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো পারস্পরিকভাবে একে অপরকে সহযোগিতা করবে এবং প্রয়োজনের সময়ে শক্তি জোগাবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- আমাদের সার্বভৌম স্বায়ত্তশাসন।
আমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেওয়ার সক্ষমতা থাকতে হবে। কোনো রাষ্ট্রের পতাকা ও ভূখ- থাকলেই সে প্রকৃত অর্থে স্বাধীন হয়ে যায় না। যদি নিজের সার্বভৌম সিদ্ধান্ত প্রয়োগের ক্ষমতা না থাকে, তাহলে পতাকা ও ভূখ-ের মূল্য শূন্যের কাছাকাছি।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলই ক্ষমতায় থাকুক-বিএনপি, বা অন্য কোনো রাজনৈতিক শক্তি-জাতীয় স্বার্থ ও জনগণের আকাক্সক্ষাকে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
জনগণের প্রত্যাশা, জনগণের আকাক্সক্ষা এবং রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থ-এসবকে একত্রিত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এটাই আমাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
-মেজর জেনারেল (অব:) ফজলে এলাহী আকবর।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।