ভ্যাট নিয়ে এনবিআরের জবাবের অপেক্ষায় মেট্রোরেল কর্তৃপক্ষ
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ ছানী, ১৩৯২ শামসী সন , ০২ জুলাই, ২০২৪ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মেট্রোরেলের যাত্রীদের টিকিটের ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতির শেষ দিন ছিল গত রোববার (৩০ জুন)। নতুন আদেশ না হওয়ায় সক্রিয়ভাবে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) থেকে ১৫ শতাংশ ভ্যাট কার্যকর হওয়ায় কথা ছিল। তবে সরকারের বিশেষ আদেশে অব্যাহতির সময়সীমা পার হওয়ায় পরও মেট্রোরেলের ভাড়ায় যুক্ত হয়নি ভ্যাট।
এদিন মেট্রোরেলে চলাচল করা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনা ভ্যাটে আগের ভাড়ায় যাচ্ছেন তারা।
ভ্যাটের বিষয়ে মেট্রোরেলের পরিচালনা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব আব্দুর রউফ বলেন, ‘মেট্রোরেলের টিকিটে ভ্যাট মওকুফ চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি পাঠিয়েছি। এখন সেই চিঠির জবাবের অপেক্ষায় আছি।’
তিনি বলেন, ‘চিঠিতে কেন ভ্যাট বসানো হবে না, সে বিষয়ে আমরা আমাদের মতামত তুলে ধরেছি। ভ্যাট বসবে কী বসবে না, চিঠির জবাবের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে ৩০ জুন এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মোহাম্মদ হাসমত আলী বলেছিলেন, ‘যেহেতু এখনও এনবিআর থেকে কোনও বিশেষ আদেশ দেওয়া হয়নি, সুতরাং, আগের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপিত হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)