ভারতের ট্রানজিট নিয়ে বিভ্রান্ত করছে বিএনপিসহ কিছু মিডিয়া -আরাফাত
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ ছানী, ১৩৯২ শামসী সন , ০২ জুলাই, ২০২৪ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ভারতের ট্রানজিট নিয়ে বিএনপিসহ কিছু মূলধারার মিডিয়া অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাংবাদিকদের ব্রিফিংকালে এ অভিযোগ করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যা বলছেন তা ডাহা মিথ্যা কথা। সমঝোতা স্মারক না পড়ে তিনি এসব বলছেন।
ভারতের সঙ্গে রেলের যে সমঝোতা স্মারক হয়েছে তা প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী জানান, ট্রানজিটে মাশুল বা ফি কী হবে সেটা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। পুরোটাই একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হবে।
তিনি বলেন, ভারত শুধু আমাদের ওপর নিয়ে ট্রেন নিয়ে যাবে না বরং আমরাও ভারতের ওপর দিয়ে ট্রেন নিয়ে নেপাল, ভুটান যাবো। এসব অর্জনকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এটাকে তো নতজানু পররাষ্ট্রনীতি বলে না।
আরাফাত বলেন, ভারতের সঙ্গে বিষয়টি হলে আঞ্চলিক কানেক্টিভিটির বিষয়। এটা একক কোনো দেশের লাভের বিষয় না। সমঝোতা স্মারকের পুরো বিষয়টি উল্লেখ না করে তারা মিথ্যাচার করছেন। সরকারের নতজানু হওয়ার কথা বলছেন। বাংলাদেশের বুক চিরে ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছে এমন কথা বলে বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)