রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ভোলার গ্যাস অন্যান্য জেলায় সরবরাহের উদ্যোগ

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, রাত ৩:২৪
ভোলার গ্যাস অন্যান্য জেলায় সরবরাহের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক:
সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল)-এর আওতাধীন ভোলা জেলায় অবস্থিত বাপেক্সের শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের উদ্বৃত্ত গ্যাস দেশের বিভিন্ন অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
সূত্র জানায়, শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের ২টি প্রসেস প্লান্টের গ্যাস উৎপাদন ক্ষমতা ১২০ এমএমসিএফডি। ওই গ্যাস থেকে আবাসিক খাতে এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সরবরাহের পর ৩৪ এমএমসিএফডি গ্যাস উদ্বৃত্ত থাকে। ভোলার উদ্বৃত্ত গ্যাস ঢাকার শিল্প প্রতিষ্ঠানে সুষ্ঠু ও নিরাপদে পরিহন ও বিতরণের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন পদ্ধতিতে গ্যাস পরিবহনের লক্ষ্যে মোট ৯টি প্রস্তাব পাওয়া যায়।
সূত্র জানায়, সর্বপ্রথম ভোলা থেকে গ্যাস কম্প্রেসড অবস্থায় সিলিন্ডারে পরিবহন করে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের বিষয়ে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এসজিসিএল-এর কাছে আবেদন করে। পরবর্তীতে একই বিষয়ে ৫টি উদ্যোক্তা প্রতিষ্ঠান আবেদন করে। এছাড়া নিজ নিজ প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ২টি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব পাওয়া যায়। পাশাপাশি ভোলার গ্যাস সিরিলন্ডারে করে নৌপথে বার্জের মাধ্যমে পরিবহন করে ঢাকার শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের জন্য ১টি প্রতিষ্ঠান আবেদন করে।
সূত্র জানায়, উদ্যোক্তা শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবের তুলনামূলক বিবরণী পর্যালোচনা কওে দেখা যায় যে, দ্রুততম সময়ে গ্যাস কম্প্রেসড করে সরবরাহ করার লক্ষ্যে অবকাঠামো স্থাপনের জমিসহ প্রয়োজনীয় অন্যান্য যন্ত্রপাতির সক্ষমতা শুধুমাত্র ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড-এর রয়েছে।
সূত্র জানায়, এ অবস্থার পরিপ্রেক্ষিতে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড-এর বিদ্যমান সক্ষমতা বিবেচনায় ভোলার উদ্বৃত্ত গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এবং দ্রুততম সময়ে গ্যাস ঘাটতি শিল্প কারখানায় গ্যাস সরবরাহের মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী (প্রধানমন্ত্রী) নীতিগত অনুমোদন দিয়েছেন।
সূত্র জানায়, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০২১ সনে সর্বশেষ সংশোধনসহ) অনুসরণ করে ভোলা এলাকার উদ্বৃত্ত গ্যাস থেকে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল)-এর তত্ত্বাবধানে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড-এর মাধ্যমে প্রাথমিকভাবে ৫ এমএমসিএফডি ও পরবর্তীতে ২০ এমএমসিএফডি গ্যাস কম্প্রেসড করে মাদার-ডটার পদ্ধতিতে ক্যাসকেড সিলিন্ডারে পরিবহন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর আওতাধীন এলাকার গ্রাহক শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে।
ভোলা থেকে কম্প্রেসড গ্যাস পরিবহন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)-এর আওতায় গ্যাস ঘাটতি রয়েছে এমন শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের জন্য ভোক্তা পর্যায়ে উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রতি ঘনমিটার গ্যাসের দাম পরবে ৩০.৫০ টাকা এবং ভোক্তা পর্যায়ে (গ্রাহক শিল্প প্রতিষ্ঠানে) প্রতি ঘনমিটার গ্যাসের দাম পড়বে ৪৭.৬০ টাকা। সরকারিভাবে প্রযোজ্য বিধি-বিধান অনুসারে উদ্যোক্তার ক্ষেত্রে ভ্যাট-ট্যাক্স প্রযোজ্য হবে।
এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভপতিত্বে অনুষ্ঠেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১২ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১২ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১৩ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১৩ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১৩ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১৩ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১৩ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১৩ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১৩ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১৩ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১৩ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ১৩ ঘণ্টা আগে