ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে, আরও যেসব সিদ্ধান্ত
চলমান রাজনৈতিক সংকট ও সমসাময়িক বিষয় নিয়ে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ এবং তা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানানো হয়, যারা দীর্ঘদিন ধরে সংস্কারের বিভিন্ন বিষয়ে ঐকমত্য তৈরি করার চেষ্টা চালিয়েছেন।
সভায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে, জুলাই সনদে কয়েকটি সংস্কারের বিষয়ে এখনও ভিন্ন মত রয়েছে। এছাড়া, গণভোট কখন হবে এবং গণভোটের বিষয়বস্তু কী হবেÍএই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। তাই এই বিষয়গুলো নিয়ে দ্রুত এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে।
এছাড়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে তাদের মধ্যে আলাপ-আলোচনা করে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেওয়ার আহ¦ান জানানো হয়েছে। এতে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের উত্তেজনার সুযোগ না দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
সভায় আরও নিশ্চিত করা হয়েছে যে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।