‘ভোটের পর দিন সকালেই বেশিরভাগ আসনের ফলাফল জানা যাবে’
নিজস্ব সংবাদদাতা:
ভোটগ্রহণের পরদিন সকালেই দেশের বেশিরভাগ আসনের ফলাফল জানা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ।
গত বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষকদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ভোট গণনার প্রক্রিয়া নিয়ে ইসি সানাউল্লাহ জানান, ভোটের পরদিন সকালেই অধিকাংশ আসনের ফলাফল পাওয়া যাবে।
ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ভোটকেন্দ্রের ভেতরে লাইভ সম্প্রচার বা সাক্ষাৎকার নেওয়া যাবে না, তবে ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করা যাবে। ভোটাররা ভোট দেয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
ইসি জানিয়েছে, গণভোটের ফলাফল দেশের সর্বত্র গণনা হবে এবং ভোটার অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছামূলক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।