ভোটের আগে আ. লীগকে ভাবাচ্ছে ‘দ্রব্যমূল্যের সিন্ডিকেট’
নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে অথবা জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন পরিচালনা করতে দেশের বিরোধী দল ও বিদেশি কূটনীতিকরা নানাভাবে চাপ দিচ্ছেন। তবে, নির্বাচনের আগে বিদেশিদের চাপের চেয়েও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেশি ভাবাচ্ছে ক্ষমতাসীনদের। দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে এর প্রভাব ভোটের ফলে পড়তে পারে বলে মনে করছেন দলটির শীর্ষনেতারা। এক্ষেত্রে সরকারকে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি আমাদের ভাবিয়ে তুলছে। সাধারণ মানুষেরও কষ্ট হচ্ছে। মানুষের যাতে কষ্ট কম হয় সেজন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি চলছে। যার প্রভাব আমাদের দেশের অর্থনীতিতেও পড়েছে। এ সংকট থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা ও তৎপরতা চালাচ্ছে সরকার। যুদ্ধ যত দ্রুত বন্ধ হবে মানুষের কষ্টও দ্রুত কমবে। দেশের মানুষের অসুবিধা হচ্ছে, এটি দূর হলে আমাদেরও ভালো লাগবে।
২০২৩ সাল নির্বাচনের বছর। আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে দেশের অনেক উন্নয়ন করেছে। এই উন্নয়ন শুধু শহরে নয়, গ্রাম পর্যায়েও পৌঁছে গেছে। তার সঙ্গে আরেকটি বিষয়ও যুক্ত হয়েছে, সেটি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট। যা গত ১৪ বছরে তৈরি হয়েছে। তারা একচেটিয়া ব্যবসা করেছে। সাধারণ মানুষকে জিম্মি করে দাম বাড়িয়েছে। কোনো কারণে বিশ্ববাজারে একটু দাম বাড়লেই তারা দ্বিগুণ, অনেক সময় তিনগুণ বাড়িয়েছে। এখন সময় এসেছে, এসব সিন্ডিকেট ভাঙার।
‘মূল্যস্ফীতির সমস্যা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের। তারপরও এ সমস্যা নিয়ে আমাদের ভাবতে হবে। সিন্ডিকেটের বিষয়টি খুবই দুঃখজনক। ব্যবসায়ীরা সৎভাবে ব্যবসা করবে, নিয়ম-কানুন মেনে ব্যবসা করবে, মুনাফা করবে, এটি নিয়ে কোনো কথা নেই। তাদের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।
বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বড় বড় সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের স্বার্থ নষ্ট হচ্ছে। মুষ্টিমেয় সিন্ডিকেটের কারণে দেশের মানুষ কষ্ট পাচ্ছে। এসব সিন্ডিকেটকে ধরা দরকার, এসব সিন্ডিকেট ভাঙার দরকার। নিজেদের লাভের জন্য একটি গোষ্ঠী বেআইনিভাবে পণ্য মজুত করে মূল্য বাড়িয়ে দেয়। এদের কঠোর শাস্তির মধ্যে আনা দরকার। সেই সিন্ডিকেটকে ভেঙে মানুষের পাশে দাঁড়ানোর কাজটা আমরা করব।
আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতার ভাষ্য, ২০২৩ সাল নির্বাচনের বছর। আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে দেশের অনেক উন্নয়ন করেছে। এই উন্নয়ন শুধু শহরে নয়, গ্রাম পর্যায়েও পৌঁছে গেছে। তার সঙ্গে আরেকটি বিষয়ও যুক্ত হয়েছে, সেটি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট। যা গত ১৪ বছরে তৈরি হয়েছে। তারা একচেটিয়া ব্যবসা করেছে। সাধারণ মানুষকে জিম্মি করে দাম বাড়িয়েছে। কোনো কারণে বিশ্ববাজারে একটু দাম বাড়লেই তারা দ্বিগুণ, অনেক সময় তিনগুণ বাড়িয়েছে। এখন সময় এসেছে, এসব সিন্ডিকেট ভাঙার।
তবে নির্বাচনের আগে সিন্ডিকেট ভাঙা দলের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ক্ষমতাসীন দলের নেতারা। তারা বলছেন, আমাদের এতো উন্নয়ন মুষ্ঠীমেয় ব্যবসায়ীর জন্য ধূলিসাৎ হতে দেওয়া যাবে না। নির্বাচনের পূর্বেই এসব সিন্ডিকেট ভেঙে সাধারণ ভোটারদের মন জয় করতে হবে। ভোটের মাঠে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আওয়ামী লীগের জন্য ‘বিষফোঁড়া’য় রূপ নেবে।
জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমস্যা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই। আমাদের দেশে কিছু সুবিধাভোগী বড় ব্যবসায়ী রয়েছে, এদের কোনো নীতি-নৈতিকতা নেই, সততা নেই। প্রধানমন্ত্রী এগুলো মনিটরিং করছেন। আশা করছি, সিন্ডিকেটের কবল থেকে উত্তরণ ঘটাতে পারব।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।