ভোটারদের হাতে নিক্সন চৌধুরীর টাকা দেয়ার ঘটনা ভাইরাল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -৪ আসনে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবর রহমান নিক্সন চৌধুরীর একটি নির্বাচনী সভায় ভোটারদের মাঝে টাকা দেয়ার ঘটনা ছড়িয়ে পড়েছে।
ওই ঘটনায় দেখা যায়, বক্তব্যের শেষের দিকে নিক্সন চৌধুরী বলছেন, আগামী শনিবার আলগীতে আপনারা একটা বড় শোডাউন করবেন।
কিন্তু নির্বাচনের আচরণবিধির জন্য আমরা আপনাদের কিছু বলতে পারতেছি না। তবে আপনারা খিচুড়ি খাবেন সে ব্যবস্থা আমি করে দিতে পারি।
এ কথা বলার পরে নিক্সন চৌধুরী তার পাশে দাঁড়ানো এক ব্যক্তির হাতে পকেট থেকে নগদ টাকা বের করে তার হাতে দেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বে) বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গা থানার পাশে কলেজ পাড়ে নিক্সন চৌধুরী এ সভায় বক্তব্য দেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।