মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

ভোজ্যতেল ও চিনিতে শুল্কছাড়ের লাভও ব্যবসায়ীর পকেটে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, সকাল ৭:৪১
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমাদ্বান শরীফ মাস সামনে রেখে ভোজ্য-তেলের (সয়াবিন ও পাম তেল) ভ্যাট, চিনি, চাল ও খেজুর আমদানির শুল্ক কমালেও দাম কমেনি। উল্টো পাইকারি বাজারেই দাম বেড়েছে তেল ও চিনির। ফলে ক্রেতার স্বার্থের জন্য শুল্কছাড়ের সুবিধাও ঢুকছে ব্যবসায়ীদের পকেটে।
অবশ্য ব্যবসায়ীরা বলছেন, যে পরিমাণ শুল্কছাড় দেওয়া হয়েছে, তাতে দাম কমবে না। নতুন দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীরা সিদ্ধান্তহীনতায় রয়েছেন।
দৃষ্টি আকর্ষণ করা হলে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের যুগ্ম সচিব আবুল কালাম আল আজাদ বলেন, শুল্ক কমানোর পর একটি যৌক্তিক দাম ঠিক করা উচিত। শুল্ক কমানোর সুফল ভোক্তা না পেলে সরকারের রাজস্ব কমিয়ে কী লাভ হলো। এটি নিয়ে কাজ চলছে। স্বার্থসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে করণীয় ঠিক করা হবে।
দাম কমানোর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৮ ফেব্রুয়ারি চিনি, চাল ও খেজুরের আমদানি শুল্ক কমায়। সয়াবিন ও পাম তেলের উৎপাদন, ব্যবসা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার ও আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়। চালের আমদানি শুল্ক প্রত্যাহারের পাশাপাশি নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়।
অপরিশোধিত প্রতি টন চিনির আমদানি শুল্ক ১ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা এবং পরিশোধিত চিনির আমদানি শুল্ক ৩ হাজার টাকা থেকে কমিয়ে ২ হাজার টাকা করা হয়। খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়।
এনবিআরের এই ঘোষণার পাঁচ দিন পরও পাইকারি ও খুচরায় তেল-চিনির দাম কমেনি। বরং ওই ঘোষণার পর থেকে ঢাকার পাইকারি বাজার মৌলভীবাজারে সয়াবিন ও পাম তেলের দাম লিটারে প্রায় আড়াই টাকা এবং চিনি কেজিতে ৩ টাকা বেড়েছে। মৌলভীবাজারের পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী আনোয়ার হাবীব বলেন, সরকার শুল্ক কমালেও বাজারে দাম বাড়া শুরু হয়েছে। দ্রুত দাম নির্ধারণ করলে বাজার নিয়ন্ত্রণে আসবে।
পাইকারি তেল-চিনি ব্যবসায়ীরা বলেন, এনবিআরের প্রজ্ঞাপনের আগে পাইকারিতে প্রতি লিটার সয়াবিন ১৪৩.২৯ টাকায় ও পাম তেল ১১৬.১১ টাকায় বিক্রি হয়। গত সোমবার বিক্রি হয় যথাক্রমে ১৪৫.৭৮ টাকা ও ১১৮.৫৯ টাকায়। প্রজ্ঞাপনের আগে প্রতি কেজি চিনি ১২৯ টাকায় বিক্রি হলেও সোমবার হয়েছে ১৩২ টাকায়।
সোমবার রাজধানীর বিভিন্ন বাজারে খুচরায় প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হয় ১৫৮-১৬৫ টাকা, এক লিটারের বোতল ১৭০-১৭৩ টাকা, প্রতি কেজি চিনি ১৩৫-১৪০ টাকা।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি গোলাম মাওলা বলেন, সরকার প্রতি কেজি চিনিতে ট্যাক্স নিচ্ছে ৪২ টাকার বেশি। কিন্তু আমদানি শুল্ক কমিয়েছে মাত্র ৫০ পয়সা। তেলের ভ্যাট কমালেও ডলারের বাড়তি দামের কারণে দাম তেমন কমবে না।
সূত্র বলছে, ভ্যাট ছাড় দেওয়ায় প্রতি লিটার সয়াবিন ও পাম তেলে ব্যবসায়ীরা ৭-৮ টাকা ছাড় পাচ্ছেন। প্রতি কেজি চালে এর পরিমাণ ২৩ টাকার বেশি। অথচ ব্যবসায়ীরা শুধু চিনির শুল্কছাড়ের উদাহরণ টানছেন।
বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি আবুল হাসেম বলে ন, মিলগেট, পাইকারি ও খুচরায় দাম নির্ধারণ না হওয়ায় ব্যবসায়ীদের অনেকের মধ্যে দ্বিধা রয়েছে।
সরকার দীর্ঘদিন ধরে তেল-চিনির দাম নির্ধারণ করে দিলেও তা অনেক সময়ই মানা হচ্ছে না। ফলে ক্রেতাকে কিনতে হচ্ছে সরকার-নির্ধারিত দামের চেয়ে বেশি দিয়ে।
জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, মুক্তবাজার অর্থনীতিতে দাম নির্ধারণ করার ফল অনেক সময়ই কার্যকর হয় না। সরবরাহব্যবস্থা বাড়ানো এবং বাজারে প্রতিযোগিতা তৈরি করতে পারলেই কেবল দাম কমবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে