মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

ভোগ্যপণ্যের সরবরাহ ও দাম ঠিক রাখতে সরকারের নানা প্রস্তুতিতেও কাটছে না শঙ্কা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ১১:৩২
চট্টগ্রাম সংবাদদাতা:
আসন্ন রমজান মাসে দেশে ভোগ্যপণ্যের বাজার নিয়ে নানা প্রস্তুতির কথা জানিয়েছে সরকার। সারা দেশে বাজার তদারকিতেও বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের নিজস্ব ও এ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার মনিটরিং টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় আলোচনা, সরকারিভাবে চালসহ টিসিবির মাধ্যমে ভোগ্যপণ্য সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। তবে সম্প্রতি চালের মূল্যবৃদ্ধি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের কারণে সরকারি এত উদ্যোগ সত্তে¦ও শঙ্কায় রয়েছেন সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা।
সাধারণত ১৭টি ভোগ্যপণ্যকে নিত্যপ্রয়োজনীয় ধরে বাজার মনিটরিং করা হয়। তবে রমজান উপলক্ষে এবার চাল, ভোজ্যতেল, ছোলা, ডাল, খেজুরসহ সবজি ও আমিষজাতীয় পণ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে সরবরাহ ঠিক রাখা এবং বাজার মনিটরিং করা হচ্ছে। এটি ইতিবাচক দিক। তবে বর্তমানে দেশে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বিশেষ করে চালের দাম সময়ের সর্বোচ্চ দামে লেনদেন হচ্ছে। ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির পরও বাজারে তীব্র সরবরাহ সংকট সাধারণ ভোক্তার ওপর বাড়তি চাপ তৈরি করেছে। যদিও সম্প্রতি মিল মালিক ও বাণিজ্য মন্ত্রণালয় রোজায় ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে। আর সরকারি চালের মজুদ বাড়তে থাকায় বাড়তি দামেই স্থির রয়েছে চালের দাম।
খাতসংশ্লিষ্টরা বলছেন, সরকার এবার রমজান সামনে রেখে নানামুখী উদ্যোগ নিয়েছে। তবে বেশিরভাগ উদ্যোগই শহরকেন্দ্রিক। মনিটরিং কার্যক্রম শহরকেন্দ্রিক বেশি হওয়ায় প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে প্রকৃত সেবা পৌঁছতে বিলম্ব হয়। টিসিবির ট্রাক সেল, ওএমএসের কার্যক্রম দেশব্যাপী হলেও ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গোশত বিক্রির কার্যক্রম শুধু ঢাকা শহরকে সামনে রেখে নেয়া হয়েছে। এক্ষেত্রে সরকারের কার্যক্রমগুলোর পরিধি দেশব্যাপী ছড়িয়ে দেয়ার পাশাপাশি অনিয়ম প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো গেলে রোজায় ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের মতো ঘটনা এড়ানো সম্ভব বলে মনে করছেন তারা।
তবে সরকারের উদ্যোগ সত্তে¦ও নিয়মিত মনিটরিং কার্যক্রমে ধীরগতি, উৎসমূলে তদারক না করে সাধারণ ভোক্তাদের সংগ্রহ পয়েন্টে তদারক করায় বাজার অস্থিতিশীল হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীসহ খাতসংশ্লিষ্টরা। তাদের দাবি, সরকারের নানামুখী উদ্যোগ প্রশংসনীয় হলেও যথাযথ ব্যবস্থাপনার অভাবে অনেক সময় এসব উদ্যোগ শতভাগ সফলতা পায় না। ভোগ্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণে বড় ব্যবসায়ী ও আমদানিকারকদের নিয়ন্ত্রণ করতে না পারা এবং প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের জরিমানার মাধ্যমে বাজার স্থিতিশীলতার পরিবর্তে আরো বেশি সংকটের মধ্যে পড়ে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আব্দুর রহিম জানিয়েছেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি টিম নিয়মিত ঢাকা মহানগর ও জেলা পর্যায়ে জেলা প্রশাসনের সহায়তায় স্পেশাল টাস্কফোর্সের মাধ্যমে বাজার তদারক করছে। রমজানকে কেন্দ্র করে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরো নিবিড়ভাবে তদারক করছেন। ঢাকা মহানগরে নিয়মিত দুটি টিম বাজার মনিটরিং করলেও রমজান উপলক্ষে প্রতিদিন তিনটি টিম বাজার তদারক করছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিতভাবে ছয়টি টিম মাঠে রয়েছে। রমজান উপলক্ষে কাজ করছে ১০টি টিম। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয় লিফলেট বিতরণ ও স্থানীয় বাজার কমিটির মাধ্যমে মাইকিং কার্যক্রম বাস্তবায়ন করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে