ভূমি অফিসে স্বচ্ছতা ও উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
, ০৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ রবি, ১৩৯৪ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ।
‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপটি (জিওফেন্সিং এটেনডেন্স সিস্টেম এপ্লিকেশন) আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে আনুষ্ঠানিভাবে উদ্বোধন হতে যাচ্ছে।
এ অ্যাপ মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক উপস্থিতি নিশ্চিত করে কার্যক্রমে গতিশীলতা আনবে বলে আশা করা যায়, যা সাধারণ মানুষের সেবা প্রাপ্তি সহজ করবে। জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর এ অ্যাপটির মাধ্যমে কর্মস্থলের নির্ধারিত ভৌগোলিক অবস্থান (জিপিএস)-এর ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি মনিটরিং করা হবে। অ্যাপটি চালু করার ক্ষেত্রে কারিগরি সহযোগিতায় রয়েছে প্যারালাক্সলজিক ইনফোটেক।
বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম-এ ছয়টি জেলায় অ্যাপটির পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। ৬১০টি কার্যালয়ের মোট ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিক কভারেজের আওতায় আনা হয়েছে। পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে এটি সম্প্রসারণ করা হবে।
‘ভূমিদৃষ্টি’ অ্যাপের প্রধান প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সুবিধাসমূহের মধ্যে রয়েছে: জিওফেন্সিং প্রযুক্তি যা প্রতিটি ভূমি অফিসের নির্দিষ্ট ভার্চুয়াল বা ভৌগোলিক সীমানার ভেতরে অবস্থান করলেই কেবল মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা বা ‘চেক-ইন’ দেয়া যাবে। সীমানার বাইরে থেকে হাজিরা দেয়া সম্পূর্ণ অসম্ভব।
লাইভ ড্যাশবোর্ড যা অ্যাপে হাজিরা দেয়ার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ড্যাশবোর্ডে তথ্য আপডেট হয়ে যাবে, যার ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে যেকোনো অফিসের উপস্থিতির চিত্র দেখতে পারবেন। সীমানা লঙ্ঘন বা ভুয়া লোকেশন ব্যবহারের চেষ্টা করলে ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয় সতর্কবার্তা পাঠাবে।
সরকারি কাজ বা তদন্তে বাইরে গেলে ‘সাইট ভিজিট’ ফিচারের মাধ্যমে কারণ উল্লেখ করা যাবে। এছাড়া অ্যাপটি থেকেই ছুটির আবেদন ও হিসাব রাখা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)