ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াবে মোড়ানো বাঁধ!
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৯ জুন, ২০২৩ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ভূমিকম্পে ক্ষতি এড়াতে মোড়ানো বাঁধ বেশ কার্যকর। আর বাংলাদেশেও এই প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে কাজ করছে সরকার। নেত্রকোনায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে নির্মিত হলো ‘মোড়ানো বাঁধ’। জেলার আলগাহাটি গ্রামে এটি নির্মাণ করেছে এলজিইডির হিলিপ প্রজেক্ট।
ভূমিকম্পের চরম ঝুঁকিতে বাংলাদেশ। কয়েক দিন পরপরই দেশের কোথাও না কোথাও ভূমিকম্প অনুভূত হচ্ছে। এ অবস্থায় ভূমিকম্প প্রতিরোধের পাশাপাশি ক্ষয়ক্ষতি কমাতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার।
ভূমিকম্পকবলিত নেত্রকোনার হাওড়াঞ্চলের আলগাহাটি গ্রামে উদ্ভাবন করা হলো ভূমিকম্প প্রতিরোধী মোড়ানো বাঁধ। যেখানে বাঁধে বর্ষায় হাওড়ের পানি এসে ধাক্কা দিলেও ক্ষতি হবে না গ্রামের বাড়িঘরের। এমনকি ভূমিকম্পে ফাটলসহ ভূমি দেবে যাওয়ার ঘটনা ঘটবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞ প্রকৌশলীরা।
কম খরচ ও সময়ে শুধু জিও টেক্সটাইল ব্যাগ, বালি ও সিমেন্ট ব্যবহার করেই ভূমিকম্প প্রতিরোধী মোড়ানো বাঁধ উদ্ভাবন করা হয়েছে। পরীক্ষামূলক প্রায় অর্ধশত পরিবারের একটি গ্রামে ২০০ মিটার এই বাঁধ নির্মাণ করা হয়েছে। ভূমিকম্প প্রতিরোধে এমন উদ্ভাবনে খুশি স্থানীয়রা।
বাঁধের উদ্ভাবক এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী গবেষক রিপন হোড় জানায়, নরম মাটির মোড়ানো বাঁধের ওপর ভূকম্পন চালনা করে তার প্রতিক্রিয়া ও ফলাফল নিরূপণকারী কোনো গবেষণা দেশে এটিই প্রথম।
প্রকল্প পরিচালক জানায়, সফলতা এলে খুব সহজে কম খরচে বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় এমন প্রকল্প নেয়া যাবে।
এলজিইডির হিলিপ প্রকল্প পরিচালক মোজাম্মেল হক বলেন, ‘দরিদ্র এলাকার মানুষের সুবিধা নিশ্চিত করতে এলজিইডি হিলিপ কাজ করে যাচ্ছি। এ প্রকল্প বাংলাদেশে প্রথম। যদি এটিতে সফল হওয়া যায়, তাহলে আমরা সহজে ও কম খরচে বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় এ প্রকল্প বাস্তবায়ন করতে পারব। ’
২০০ মিটার লম্বা ১.৮ মিটার উঁচু জেট গ্রাউটিং জিও টেক্সটাইল রেনু মেট্রেক্সের এই বাঁধ নির্মাণে তত্ত্বাবধান করছে এলজিইডি। বিএসআরএমের সহযোগিতায় ২০ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে কাজটি গত ২৫ মার্চ শুরু হয়ে প্রায় আড়াই মাসে শেষ হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)