ভূমিকম্পের আগাম সতর্কীকরণ অ্যাপ তৈরির পরিকল্পনা
নিজস্ব সংবাদদাতা:
ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য একটি আগাম সতর্কীকরণ অ্যাপস তৈরির বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি ভূমিকম্প হলে করণীয় বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলাবিষয়ক কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভূমিকম্প নিয়ে অনেক দেশ কিছু অ্যাপ তৈরি করেছে, যার মাধ্যমে ভূমিকম্প হওয়ার ১০ সেকেন্ড পূর্বে সতর্কতামূলক বার্তা জানানো হয়।
আমাদের দেশেও এ ধরনের আগাম সতর্কতামূলক মোবাইল অ্যাপ চালু করা যায় কি না- সে বিষয়ে চিন্তা-ভাবনা চলছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।