ভুয়া সমন্বয়ককে সেনাবাহিনীর হাতে তুলে দিলেন শিক্ষার্থীরা
চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে একজনকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। ওই ব্যক্তি নিজেকে সংগঠনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক বলে দাবি করেন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চট্টগ্রামের কোতোয়ালি নিউমার্কেট মোড়ে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম তানভীর শরীফ (২৮)। তিনি নগরীর পাঁচলাইশ থানা ছাত্রলীগের নেতা বলে জানান বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।
চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী হাসান বলেন, তিনি দীর্ঘদিন সমন্বয়ক সেজে ছাত্রদের বিভিন্ন তথ্য পাচার করছিল। আজকে ছাত্রদের সমাবেশে মঞ্চে গিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে, আমরা তাকে চ্যালেঞ্জ করি। তারপর তার ফেসবুক আইডি চেক করে দেখি, স্বৈরাচারের পক্ষে বিভিন্ন পোস্ট। তিনি নিজেও স্বীকার করেছেন, ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে বিভিন্ন তথ্য পাচার করতেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘ছাত্র আন্দোলনের বিজয়কে অনেক দুষ্কৃতকারী নস্যাৎ করার চেষ্টা করছে। আজকে এমন একজনকে আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।