ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ঘেরাও
শেরপুর সংবাদদাতা:
বেসরকারি এভারকেয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করছেন।
গত শনিবার (১৮ই অক্টোবর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত প্রসূতি সদর উপজেলার কুসুমহাটি এলাকার বাসিন্দা এবং শেরপুর শহরে কসমেটিকের দোকান পরিচালনাকারী জাহিদ হোসেনের স্ত্রী। এটি তাদের দ্বিতীয় সন্তান।
স্বজনরা জানান, জুমুয়াবার সন্ধ্যায় আশা আক্তারকে সিজারের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে ডা. লুৎফর রহমান তার অপারেশন করেন এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়। অপারেশনের পরপরই আশার অবস্থার অবনতি হলে স্বজনরা চিকিৎসকদের জানালেও তারা সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি বলে অভিযোগ ওঠে। কিছুক্ষণ পরই প্রসূতির মৃত্যু হয়।
এ ঘটনার পর হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বিকেল ৪টার দিকে ক্ষুব্ধ স্বজন ও সাধারণ মানুষ হাসপাতালটি ঘেরাও করে রাখেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।