আপনাদের মতামত
ভিন্নভাবে একটু ভাবুন...........
, ১২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ রবি , ১৩৯২ শামসী সন , ১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
আপনি আপনার অফিসের সবাইকে এক সাথে জড়ো করে খুব মর্মস্পর্শী ভাষায় বললেন- “ভাই এদেশে ৯৮ ভাগ মুসলমান। আমরাসহ আমাদের সকল পূর্ব পুরুষ দ্বীন ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, রহমত পেয়েছি কার সম্মানার্থে? তিনি হচ্ছেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে। সামনে আসছে মুসলমানদের সবচেয়ে বড় ঈদ পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ, যে দিনে আমাদের প্রাণপ্রিয় রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পৃথিবীতে আমাদের প্রতি দয়া করে এসেছিলেন। মহান আল্লাহ পাক তিনি এই দিনকে পেয়ে খুশী প্রকাশ করতে বলেছেন। চলুন আমরাও সকলে খুশী প্রকাশ করি। ”
তখন আপনার অফিসের স্টাফরা যা বলতে পারে-
১) আরে ভাই এর হইলো কি?
২) হঠাৎ এত চেঞ্জ হয়ে গেলি? ছ্যাকা ট্যাকা খাইচিস নাকি?
৩) তোমরা ভাই একটু বাড়াবাড়ি করো। আমিও নামায পড়ি, আমার ওয়াইফও মাথায় কাপড় দেয়। কিন্তু তাই বলে এতটা?
৪) আরে রাখ। হুযূরদের মধ্যেই কত দল? জন্মদিন পালন নাকি বিদয়াত, আমাদের মসজিদের হুযূর বললো।
৫) ভাই দেখ অফিসে টাইম মেনে কাজ করাও ইবাদত। তুমি এইসব করে টাইম নষ্ট করছো? তোমার পয়সা কি হালাল হচ্ছে?
৬) এই তুমি অফিস শেষে আমার সাথে সাইক্রিয়াটিসের কাছে যাবা। এটা এক ধরণের মানসিক রোগ। বলা নাই কওয়া নাই হঠাৎ ধর্মের জ্ঞান।
৭) আরে ভাই বলবেন না ও আবার একটু এক্সট্রিমিস্ট।
এবার আসুন আমরা একটু পিছে ফিরে যাই।
যখন মানুষ ইসলাম কি জানত না, বুঝত না। মানুষ মূর্তির ইবাদত করতো। সেই সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সবাইকে পাহাড়ের আড়ালে ডেকে বললেন “আমি আপনাদেরকে দোযখের কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করছি। আপনারা এক খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনাকে মানুন এবং সকল প্রকার মূর্তিপূজা যা কুফরী-শিরকীর অন্তর্ভুক্ততা ছেড়ে দিন”। কত কঠিন ছিল সেই পরিস্থিতি। ইতিহাস থেকে পড়া যায় সত্য কিন্তু বাস্তবতা ছিল অনেক কঠিন। এরপর কি ঘটেছিল আপনারা জানেন। আবু লাহাব ও তার স্ত্রী বেয়াদবীর কারণে সূরা তওবা শরীফ নাযিল হয়েছিল। অথচ সেই আবু লাহাব দোযখে এক বিশেষ সম্মান পেয়েছে কেবল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পৃথিবীতে আগমন হিসেবে কেবল খুশী প্রকাশ করার কারণে।
তাহলে আপনার অফিসের কর্তা ব্যক্তিরা যদি উপরের বক্তব্য পেশ করে তারা কি আবু লাহাবের চেয়ে নিৎকৃষ্ট নয়??????
-আল্লামা এবিএম রুহুল হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












