ভিটামিন-সাপ্লিমেন্ট খেয়ে লিভারের ক্ষতি করছেন না তো?
যুক্তরাষ্ট্রে করা একটি জরিপ থেকে জানা যায়, ৫২ শতাংশ রোগী মনে করে যে, চিকিৎসাকালে তাদের লক্ষণগুলো উপেক্ষা করা হয় ও সঠিকভাবে বিশ্বাস করা হয় না। তাই অনেকেই প্রাকৃতিক ‘ডু-ইট-ইয়োরসেল্ফ’ ওষুধের দিকে ঝুঁকছেন, আর এতে অধিকাংশ ক্ষেত্রেই সাপ্লিমেন্ট অন্তর্ভুক্ত থাকে।
ফলে সাপ্লিমেন্ট শিল্প বেড়ে চলেছে রকেটের গতিতে, কিন্তু ‘প্রাকৃতিক উপাদান’র উল্লেখ থাকায় এর পার্শ্বপ্রতিক্রিয়ার কথা হচ্ছে কম! ২০২২ সালের রিপোর্ট বলছে, আমেরিকায় লিভার ইনজুরির ৪৩ শতাংশ আর লিভার ফেইলিউরের ১৯ শতাংশ এর পেছনে দায়ী এই সাপ্লিমেন্টগুলো। আশ্চর্যের ব্যাপার হলো, গত ২৫ বছরে এই সংখ্যা প্রায় আটগুণ বেড়েছে! তাই সাপ্লিমেন্ট নেওয়ার আগে দুবার ভাবতে হবে।
কোন পুষ্টির ঘাটতি এবং বয়সের জন্য নির্দিষ্ট সাপ্লিমেন্টেশন উপকারী হতে পারে। সন্তান সম্ভাবা নারীরা বাচ্চার জন্মগত ত্রুটি প্রতিরোধের জন্য ফলিক অ্যাসিড গ্রহণ করেন। বয়স্ক ব্যক্তিরা অতিরিক্ত বি-টুয়েলভ থেকে উপকৃত হন। অনেক গবেষণা বলে যে ওমেগা-৩ হৃদপিন্ড ও লিভারের জন্য ভালো। প্রোবায়োটিক্স খাওয়া ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস উপশম করতে পারে। অসংখ্য গবেষণা এই ব্যবহারগুলোকে সমর্থন করে, তবে অন্যান্য বেশিরভাগ দাবিগুলোর পেছনে কোন গবেষণালব্ধ প্রমাণ পাওয়া যায় না।
ইদানীং হলুদ চোখ, পেটে ব্যথা, আর ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই-এগুলো লিভার ফেইলিউরের লক্ষণ। আর এই সমস্যার পেছনে দায়ী হচ্ছে সাপ্লিমেন্ট, এমনকি যেগুলো ‘ক্লিনিকালি টেস্টেড’ বলে দাবি করা হয়! যেমন, গ্রিন টি এক্সট্র্যাক্ট, যা ওজন কমানোর নামে বিক্রি হয়; বা বডিবিল্ডিং সাপ্লিমেন্ট, যেগুলোতে কখনো কখনো স্টেরয়েড মেশানো থাকে। এছাড়াও চুল বৃদ্ধি থেকে মানসিক স্বাস্থ্য-সব কিছুর জন্যই এখন মাল্টি-ইনগ্রেডিয়েন্ট সাপ্লিমেন্ট পাওয়া যায়, কিন্তু এগুলোর দীর্ঘমেয়াদি প্রভাব কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
এক্সপার্টরা বলছেন, সাধারণ ভিটামিন বা মিনারেল সাপ্লিমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ, কিন্তু উচ্চ ডোজে লিভারের ক্ষতি করতে পারে। বিশেষ করে ভেষজ বা হার্বাল সাপ্লিমেন্ট নেওয়ার আগে সাবধান! যেমন, গ্রিন টি এক্সট্র্যাক্ট লিভারে প্রদাহ সৃষ্টি করতে পারে, আর বডিবিল্ডিং সাপ্লিমেন্ট পিত্ত নালী বন্ধ করে দিতে পারে। মাল্টি-ইনগ্রেডিয়েন্ট সাপ্লিমেন্টগুলো তো আরও ঝামেলার-এগুলোর প্রতিটি উপাদান আলাদা করে পরীক্ষা করা কঠিন, ফলে পার্শ্বপ্রতিক্রিয়া বোঝা আরও মুশকিল।
সবচেয়ে বড় সমস্যা হলো, সাপ্লিমেন্ট শিল্পে ভেজাল আর মিসলেবেলিং এর ছড়াছড়ি। অনেক সময় সস্তা উপাদান ব্যবহার করে খরচ কাটছাঁট করা হয়, আবার কখনো কখনো সাপ্লিমেন্টে সীসা, আর্সেনিক, এমনকি সিন্থেটিক ড্রাগ পর্যন্ত মিশে যায়! এগুলো ডিমেনশিয়া, সংক্রমণ, বা হাড় ভাঙার মতো সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে বয়স্ক বা দুর্বল ইমিউন সিস্টেম যাদের, তাদের জন্য তো আরও বিপজ্জনক। তাই, সাপ্লিমেন্ট নেওয়ার আগে ভালো করে রিসার্চ করা জরুরি। না হলে, স্বাস্থ্য ভালো করার চেষ্টায় উল্টো হিতে বিপরীত হতে পারে!
বাজারে থাকা হাজার হাজার সাপ্লিমেন্টের বেশিরভাগই কার্যকারিতা বা নিরাপত্তার জন্য পরীক্ষা করা হয়নি। কিন্তু ৮৪% ভোক্তা নিশ্চিত যে এই পণ্যগুলো নিরাপদ। তাই ক্রেতাদের সতর্ক হতে হবে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।