ভাষার মাসের প্রথম দিনে হাইকোর্টে বাংলায় আদেশ
নিজস্ব প্রতিবেদক:
ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে ভাষা শহিদদের প্রতি সম্মান জানিয়ে বাংলায় আদেশ-রায় দিলো হাইকোর্ট।
গতকাল ইয়াওমুল খামীছ (বৃহস্পতিবার) বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শুনানির শুরুতে হাইেকোর্ট বলে, ‘ফেব্রুয়ারি মাসের প্রথম দিন। আমরা বাংলায় দেবো সব আদেশ।’
এরপর একের পর এক আদেশ ও রায় বাংলায় দেন হাইকোর্টের এই বেঞ্চ।
এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলো ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।