ভারত মহাসাগরীয় অঞ্চলে সাব কমিশনের প্রস্তাব বাংলাদেশের
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ মার্চ, ২০২৩ খ্রি:, ১৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ভারত মহাসাগরীয় অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণার লক্ষ্যে একটি সাব কমিশনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকায় তিন দিনব্যাপী ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের আঞ্চলিক কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের নবম সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রস্তাব দেয় বাংলাদেশ।
সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মুহম্মদ খুরশেদ আলম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি।
খুরশেদ আলম বলেন, ভারত মহাসাগীয় অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণার লক্ষ্যে একটি সাব কমিশনের প্রস্তাব দিয়েছি আমরা। ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের আঞ্চলিক কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের বাংলাদেশ চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এই কমিটিকে সাব কমিশন করার চেষ্টা করছি। তিনি বলেন, আমাদের প্রস্তাব পাস হলে বাংলাদেশসহ ভারত মহাসাগরীয় অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণায় উন্নয়ন হবে।
খুরশেদ আলম জানান, সারা বিশ্বে সমুদ্র পর্যবেক্ষণ করা হয়। সেটা সুনামির জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, তবে আমাদের এখানে ইন্ডিয়ান ওশানে এটা খুব কম হয়ে থাকে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে টেকসই সমুদ্র সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। সমুদ্র খাত উন্নয়নে আমাদের সবার সমান লক্ষ্য।
সভায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়াসহ ১৮টি দেশের প্রতিনিধিরা যোগ দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)