‘ভারত-চীনের সার্টিফিকেট নিয়েও সাত পার্সেন্ট ভোট পায়নি আওয়ামী লীগ’
তিন মাস পর হাতে কালো পতাকা নিয়ে আবারো রাস্তায়ে নেমেছে বাংলাদেশের সরকার বিরোধী প্রধান রাজনৈতিক দল বিএনপি। এই কর্মসূচি থেকেই সংসদ বাতিলের দাবিতে ৩০ জানুয়ারি আবারো কর্মসূচি ঘোষণা করে নির্বাচন বর্জন করা এই দলটি।
বিএনপির এই কর্মসূচির প্রতিবাদে আগের মতোই পাল্টা শান্তি সমাবেশে করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এসময় ৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলের বিরুদ্ধে লাল সবুজ পতাকা নিয়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দলটি।
শনিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরুর আগে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। যেখানে তারা দাবি করেন, “ভারত-চীনের সার্টিফিকেট নিয়েও সাত পার্সেন্ট ভোট পায়নি আওয়ামী লীগ”।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।