শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

ভারত ও মিয়ানমার সীমান্তের বিস্ময়কর গ্রাম ‘লংওয়া’

Nafe প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, সন্ধ্যা ৬:১৮
যদি এমন কোনো জায়গার কথা বলা হয়, যেখানে আন্তর্জাতিক সীমান্ত চলে গেছে কারো ঘরের মাঝখান দিয়ে? ভারতের নাগাল্যান্ড আর মিয়ানমার সীমান্তে ঠিক এমন একটি গ্রাম রয়েছে-তার নাম লংওয়া।
নাগাল্যান্ডের মন জেলায় অবস্থিত পাহাড়ি এই সীমান্ত গ্রামটি সাধারণ কোনো গ্রাম নয়। এখানে আন্তর্জাতিক সীমান্ত রেখা মানচিত্রের কাগজ ছেড়ে সরাসরি উঠে এসেছে মানুষের বসতবাড়িতে!
লংওয়া গ্রামের আকর্ষণীয় বিষয় হলো এর গ্রামপ্রধানের বাড়ি। এখানে ঐতিহ্যবাহী প্রধানকে বলা হয় ‘অং’। এই ‘অং’-এর বিশাল বাড়িটির ঠিক মাঝখান দিয়ে গেছে ভারত ও মিয়ানমারের সীমান্ত রেখা। বলা হয়, প্রধানের বাড়ির রান্নাঘর যদি পড়ে ভারতে, তবে তার শোবার ঘর পড়ে গেছে মিয়ানমারে!
শুধু কী তাই? দুই দেশের সময়ের ফারাকও এই এক ছাদের নিচেই টের পাওয়া যায়। ভারত থেকে মিয়ানমারের সময়ের ব্যবধান প্রায় দেড় ঘণ্টা। অর্থাৎ একই বাড়ির একপাশে সকাল ৮টা বাজলে, অন্য পাশে কিন্তু ঘড়ির কাঁটা ৯টা ৩০ মিনিট ছুঁয়ে ফেলে!
লংওয়া কেবল এই ভৌগোলিক বিস্ময়ের জন্যই নয়, এর পেছনে রয়েছে কনিঅ্যাক নাগা জনগোষ্ঠীর ইতিহাস। কনিঅ্যাকরা তাদের প্রাচীন যোদ্ধা ঐতিহ্য এবং নিখুঁত কারুশিল্পের জন্য পরিচিত। বহু বছর আগে যুদ্ধক্ষেত্রে শত্রু নিধনের পর তাদের মাথা কেটে আনার এক প্রাচীন প্রথা (হ্যাডহান্টিং) চালু ছিলো এই সমাজে। তবে বহু দশক আগেই সামাজিক পরিবর্তনের মাধ্যমে সেই রক্তক্ষয়ী অধ্যায়ের অবসান ঘটেছে।
লংওয়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যও অসাধারণ। সবুজ পাহাড় আর মেঘ ছাড়াও এই গ্রাম ঘেঁষে বয়ে গেছে চারটি নদী। দুটি নদী পড়েছে ভারতের অংশে, আর বাকি দুটি পড়েছে মিয়ানমারের সীমান্তে। বলা হয়, এখানকার মানুষ নাকি দুই দেশেরই নাগরিকত্ব উপভোগ করে। তবে আইনি সত্যটা একটু ভিন্ন। ভারতে কোনো দ্বৈত নাগরিকত্বের সুযোগ নেই।
আসলে, হাজার বছর ধরে এই এলাকার মানুষ কোনো বর্ডার ছাড়াই এক পরিবার বা সম্প্রদায় হিসেবে বাস করে আসছে। আধুনিক রাষ্ট্র এসে তাদের মাঝখানে সীমানা এঁকে দিলেও, মানুষের হৃদয়ের ও আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি। বহু বছর ধরে ‘ফ্রি মুভমেন্ট রেজিম’ এর আওতায় এখানকার মানুষ কোনো ভিসা-পাসপোর্ট ছাড়াই সীমান্তের ওপারে আত্মীয়দের সাথে দেখা করতে বা ব্যবসা করতে পারতো। যদিও ২০২৪ সালের শুরুর দিকে ভারত সরকার নিরাপত্তার স্বার্থে এই নিয়ম স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
আজকের লংওয়া একদিকে যেমন তার পুরোনো শিকড়কে আঁকড়ে ধরে আছে, অন্যদিকে আধুনিক জীবনের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে। এখন এটি দেশ-বিদেশের পর্যটকদের জন্য এক গন্তব্যস্থান।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ২২ ঘণ্টা আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ২২ ঘণ্টা আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ২২ ঘণ্টা আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ২২ ঘণ্টা আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ২২ ঘণ্টা আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ২২ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা ২২ ঘণ্টা আগে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ১ দিন আগে ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ২ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ২ দিন আগে সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ … ২ দিন আগে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।… ২ দিন আগে