ভারতে ১০ দিনে তৃতীয়বারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৪ মে, ২০২৬ খ্রি:, ১০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতে ফের বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে গত ১০ দিনে ভারতে তৃতীয়বারের মতো বাড়ল জরুরি দুই জ্বালানি তেলের মূল্য।
এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী নয়াদিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ৮৭ পয়সা এবং ডিজেল প্রতি লিটারে ৯১ পয়সা। এতে শনিবার সকাল থেকে নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোল ৯৯.৫১ রুপি এবং ডিজেল ৯২.৪৯ রুপিতে বিক্রি হচ্ছে।
পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম ৯৪ পয়সা এবং ডিজেলের দাম ৯৫ বয়সা বৃদ্ধি পাওয়ায় রাজধানী কলকাতাসহ রাজ্যজুড়ে আজ শনিবার সকাল থেকে প্রতি লিটার পেট্রোল ১১০.৬৪ রুপি এবং প্রতি লিটার ডিজেল ৯৭.০২ রুপিতে বিক্রি হচ্ছে।
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী এবং ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ে পেট্রোলের দাম ৯০ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ পয়সা বৃদ্ধি পাওয়ায় শনিবার সকাল থেকে সেখানে প্রতি লিটার পেট্রোল ১০৮.৪৯ রুপি এবং ডিজেলের দাম ৯৫.০২ রুপি।
গত ১৫ মে সারা দেশে এক ধাক্কায় লিটার-প্রতি তিন রুপি বেড়ে গিয়েছিল পেট্রলের দাম। তার পর ১৯ মে আবার , ৯০ পয়সা করে বাড়িয়ে দেওয়া হয়ে পেট্রলের দাম। এ বার ৮৭ পয়সা মূল্য বৃদ্ধি হওয়ায় গত ১০ দিনে প্রায় পাঁচ টাকা মূল্য বেড়েছে পেট্রোলের। নতুন করে দাম বেড়ে যাওয়ায় দিল্লিতে এখন এক লিটার পেট্রলের দাম ৯৯ টাকা ৫১ পয়সা। ডিজেল বিক্রি করা হচ্ছে ৯২ টাকা ৪৯ পয়সা প্রতি লিটারে।
নয়াদিল্লি এবং সংলগ্ন নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ প্রভৃতি এলাকায় কমপ্রেস্ড ন্যাচারাল গ্যাস বা সিএনজি-র দাম বেড়েছে। লিটারে এক রুপি করে বৃদ্ধি পাওয়ায় শনিবার রাজধানী ও সংলগ্ন এলাকাগুলোতে প্রতি লিটার সিএনজি বিক্রি হচ্ছে ৮১.৯ রুপিতে। নয়ডা ও গাজিয়াবাদে প্রতি লিটার সিএনজি বিক্রি হচ্ছে ৮৯.৭০ রুপিতে। পেট্রোল-ডিজেলের মতো সিএনজির দামও এই নিয়ে তিনবার বাড়ল রাজধানী ও সংলগ্ন এলাকাগুলোতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে আসা ইসরায়েলি সন্ত্রাসী সেনাকে আটকের দাবি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আল আকসাকে ‘পর্যটন কেন্দ্র’ বানানোর ষড়যন্ত্র!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুদ্ধ শেষ করতে চাইছে ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট-ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউক্রেনে রাশিয়ার তুমুল হামলায় নিহত ১১
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেউলিয়া হচ্ছে চীনা সোলার কোম্পানিগুলো
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিজবুল্লাহর হামলায় কথিত আয়রন ডোম ধ্বংস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিজবুল্লাহর হামলায় কথিত আয়রন ডোম ধ্বংস
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দখলদারদের ট্যাংকগুলো এভাবেই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন দেশের তীব্র নিন্দা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)