রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ভারতে মুসলিম নির্যাতন: কাশ্মীরে মুসলিম অধ্যাপক বরখাস্ত, সুপ্রিমকোর্টের হস্তক্ষেপ,

-উত্তর প্রদেশে নামাযের জন্য বাস থামিয়ে চালকের সহকারী বরখাস্ত, পরে আত্মহত্যা- -আহমেদাবাদে মারধর করে হিজাব ছিঁড়ে দেয়া হল মুসলিম তরুণীর
এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, সকাল ৬:৪৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, দুপুর ১:৩৯
ভারতে মুসলিম নির্যাতন: কাশ্মীরে মুসলিম অধ্যাপক বরখাস্ত, সুপ্রিমকোর্টের হস্তক্ষেপ,
আল ইহসান ডেস্ক:
জম্মু-কাশ্মীরের এক সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জহুর আহমেদ বাট। সম্প্রতি এই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে। ভারতের সুপ্রিমকোর্ট গত সোমবার সেই সিদ্ধান্ত পর্যালোচনার নির্দেশ দিয়েছে।
জহুর আহমেদ বাট ডিগ্রিধারী আইনজ্ঞও। ৩৭০ অনুচ্ছেদ খারিজের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে দাখিল হওয়া অনেক মামলার একটির আবেদনকারী তিনি। তার অপরাধ, গত ২৩ আগস্ট সুপ্রিমকোর্টে হাজির হয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।
সরকারি সিদ্ধান্তকে সংবিধানবিরোধী ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে অভিহিত করেছিলেন। ২৫ তারিখে জম্মু-কাশ্মীরের শিক্ষা বিভাগ তাকে সাসপেন্ড করে। সুপ্রিমকোর্টের প্রধান বিচারক ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ সেই প্রশাসনিক সিদ্ধান্ত খতিয়ে দেখার নির্দেশ দেয়।
সুপ্রিমকোর্টে হাজির হয়ে অধ্যাপক বাট তার সুওয়ালে বলেছিলেন, ‘রাজ্য পুনর্গঠন করা হয়েছিল সংবিধানের নৈতিকতা লঙ্ঘন করে। তা করার মধ্যে দিয়ে রাজ্যের মানুষের গণতন্ত্রের অধিকার খর্ব করা হয়েছে। জম্মু-কাশ্মীর ও লাদাখের জনগণের মতামত নেওয়া হয়নি। ওই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও সংবিধানিক আধিপত্যের পরিপন্থী।’

উত্তর প্রদেশে নামাযের জন্য বাস থামিয়ে চালকের সহকারী বরখাস্ত, পরে আত্মহত্যা:
চলন্ত বাসে চালকের সহকারীকে এক মুসলিম দম্পতি অনুরোধ করেন, তাদের নামায আদায়ের জন্য যেন বাসটি থামানো হয়। তাদের অনুরোধ রাখতে সেই হিন্দু সহকারী বাস থামায়। এ ঘটনায় অন্য বাসযাত্রীরা প্রতিক্রিয়া জানায়। পরে স্থানীয় বাস চলাচল কর্তৃপক্ষ বাসের ওই সহকারী ও চালককে চাকরিচ্যুত করে। কোথাও চাকরি না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে গত সোমবার আত্মহত্যা করে মোহিত যাদব নামের ওই সহকারী।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ঘটেছে এমন ঘটনা। পরিবার বলছে, মানবতাবোধের কারণে মোহিতকে জীবন দিতে হলো।
ঘটনাটি চলতি বছর জুনের। উত্তর প্রদেশের রাজ্য সরকার পরিচালিত বাসটি বেরেলি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। পথে ওই দুই যাত্রীর নামায আদায়ের সুযোগ করে দিতে সে বাসটি থামায়।
ঘটনার সময় উপস্থিত যাত্রীদের সূত্রে জানা গেছে, বাস থামানোর আগে যাত্রীদের বুঝিয়ে বলার চেষ্টা করছিলো মোহিত। সে বলছিলো, ‘আমরাও হিন্দু। হিন্দু বা মুসলিম কোনো বিষয় নয়। দুই মিনিটের জন্য বাস থামালে কী এমন হয়ে যাবে।’
বাসের এক যাত্রী ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনার পর কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই উত্তর প্রদেশের পরিবহন বিভাগ বাসটির চালক ও তার সহকারী মোহিত যাদবকে বরখাস্ত করে।
মোহিত যাদব ছিলো পরিবারের বড় সন্তান। ৮ সদস্যের পরিবারটি মোহিতের আয়েই চলত। বরখাস্ত হওয়ার পর অনেক জায়গায় চাকরির আবেদন করে মোহিত। তবে কোথাও চাকরি পাচ্ছিলো না।
মোহিত যাদবের স্ত্রী রিংকি যাদব অভিযোগ করে বলেছে, এ ঘটনায় হতাশ হয়ে সে আত্মহত্যা করেছে।

আহমেদাবাদে মারধর করে হিজাব ছিঁড়ে দেয়া হল মুসলিম তরুণীর:
হিন্দু যুবকের বান্ধবী মুসলিম তরুণী। এই ‘অপরাধে’ মারধর করা হল যুগলকে। তরুণীকে মারা হল তো বটেই, পাশাপাশি হিজাব ছিঁড়ে হেনস্তা করা হল তাকে।
২৬ আগস্ট আহমেদাবাদ শহরে দানিলিমদা এলাকায় এই ঘটনা ঘটে। ভাইরাল হওয়া সংবাদে জানা গিয়েছে, মহিলা হলেও ছাড় দেয়া হয়নি তরুণীকে। একের পর এক চড় মারা হয় তাকে। হিজাব টেনে খুলে দেয়া হয়। তিনি যতবার মুখ ঢাকার চেষ্টা করেন, ততবার হিজাব টেনে খুলে দেয়া হচ্ছিল। অন্যদিকে তরুণকে মারধর করা হয়।
ঘটনাটি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হতেই সক্রিয় হয় পুলিশ। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগের নামে হিন্দুদের গ্রেফতার না করে উল্টো মুসলিম যুবকদের গ্রেপ্তার করা হয় একই ধরনের অভিযোগে তুলে গত সোমবার গ্রেপ্তার করা হয়েছিল আরও তিন মুসলিম যুবককে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১০ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১১ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১২ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১২ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১২ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১২ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১২ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১২ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১২ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১২ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১২ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ১২ ঘণ্টা আগে