‘ভারতে বসে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা’
রংপুর সংবাদদাতা:
জামাতের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল বলেছেন, ভারতে বসে দেশবিরোধী নানা অপকৌশলে লিপ্ত রয়েছেন ছাত্র-জনতার খুনি শেখ হাসিনা। দীর্ঘ ১৬ বছরের বেশি সময় ধরে দেশের মানুষকে নানা ধরনের বিপদে ফেলে দেশের ক্ষতি করে এখনো সে ক্ষান্ত হয়নি। ভারতের মাটিতে বসে তার দলের নেতাকর্মীদের দিয়ে এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাটে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিনা অপরাধে বছরের পর বছর আমাকে জেলখানায় আটকে রাখা হয়েছিল। মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করা হয়েছিল আমাকে। এমনকি চিকিৎসার ন্যূনতম সুযোগও দেওয়া হয়নি। কিন্তু সত্যকে কখনো দমন করা যায় না। অবশেষে সত্যেরই জয় হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।