ভারতে প্রাণঘাতী ভাইরাসের আতঙ্ক, রাজ্যজুড়ে সতর্কতা জারি
, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
ভারতের কেরালায় নিপাহ ভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই এবার নতুন উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে অত্যন্ত সংক্রামক বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। প্রতিবেশী দেশটির বিহার রাজ্যে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ায় পুরো রাজ্যজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।
গত রোববার (১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিহারে হঠাৎ বিপুল সংখ্যক কাকের রহস্যজনক মৃত্যু জনমনে আতঙ্ক সৃষ্টি করে। মৃত পাখিদের দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হলে এইচ৫এন১ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।
সংক্রমণ শনাক্তের পর বিশেষ মেডিকেল টিম জরুরি ভিত্তিতে কার্যক্রম শুরু করেছে। মৃত পাখির দেহ নিরাপদভাবে অপসারণ করা হচ্ছে। একই সঙ্গে পোলট্রি খামারগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। খামারের হাঁস-মুরগির রক্ত পরীক্ষা করা হচ্ছে এবং ভাইরাসের সম্ভাব্য উৎস বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা ও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছে, বার্ড ফ্লু মূলত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এর মধ্যে এইচ৫এন১ ধরনটি সবচেয়ে বিপজ্জনক। নিপাহ ভাইরাসের মতো এটি প্রাণিজগত থেকে মানুষের শরীরে যেতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)