ভারতে পালানোর সময় সীমান্তে শ্রমিক লীগ নেতা আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় শরিফ আহম্মেদ চাঁদ নামে এক শ্রমিক লীগ নেতাকে আটক করেছেন জনতা। গতকাল রোববার (২৫ আগস্ট) বিকেলে তাকে মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে সোপর্দ করা হয়।
আটক শরিফ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের আজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বিজিবির একটি সূত্র জানায়, শরিফ আহম্মেদ চাঁদ মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এসময় গ্রামবাসী তাকে ধরে বিজিবির খোসালপুর ক্যাম্পে নিয়ে যান।
বিজিবির জিজ্ঞাসাবাদে শ্রমিক লীগ নেতা শরিফ আহম্মেদ চাঁদ জানান, জীবনের ভয়ে তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন।
এদিকে হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের বাসিন্দারা জানান, শরিফ আহম্মেদ চাঁদ এলাকার মানুষকে পুলিশ দিয়ে হয়রানি করাতেন আর চাঁদাবাজি করতেন। এছাড়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিচার বসিয়ে মানুষকে মারধর করতেন। এ কারণে এলাকার মানুষ তার ওপর নাখোশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।