ভারতে পালানোর সময় সাবেক এমপি’র পিএস চঞ্চল কুমার আটক
ভারতে যাওয়ার সময় খুলনার সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীর পিএস ও রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্রকে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন থেকে আটক করেছে বিজিবি।
গতকাল সোমবার (২৬ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়।
আটক চঞ্চল কুমার মিত্র রূপসার তিলক গ্রামের সাধন কুমার মিত্রের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারির ঘটনায় খুলনার রূপসা থানায় চঞ্চল কুমার মিত্রের নামে মামলা রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।