ভারতের ৩ বাহিনীতে নতুন আতঙ্ক, কর্মস্থলে ফিরে এসেই নিজেকে শেষ করে দিচ্ছে
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ভারতের তিন আধাসামরিক বাহিনীর সদস্যদের মধ্যে আতঙ্কজনক হারে বাড়ছে আত্মহত্যা, স্বেচ্ছাবসরের মতো ঘটনা। দেশটির আধাসামরিক বাহিনী সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ), ন্যাশনাল সিকিউরিটি গার্ডস (এনএসজি) এবং আসাম রাইফেলসের (এআর) সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। ২০২০ সাল থেকে এ পর্যন্ত গত পাঁচ বছরে এই বাহিনীগুলোতে আত্মঘাতী হয়েছে ৭৩০ জওয়ান। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দেশটির সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডে প্রকাশিত প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
নিজেকে শেষ করে দেয়ার পাশাপাশি বাড়ছে স্বেচ্ছা অবসর, চাকরি ছেড়ে দেয়া এবং ছুটি নিয়ে ফের আর কাজে যোগ না দেয়ার মতো প্রবণতাও। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সম্প্রতি একটি প্রতিবেদন জমা দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, সিএপিএফ, এনএসজি এবং এ আর সদস্যদের মধ্যে ২০২০ সালে ১৪৪ জন, ২০২১ সালে ১৫৭ জন, ২০২২ সালে ১৩৮ জন, ২০২৩ সালে ১৫৭ জন এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৩৪ জনসহ মোট ৭৩০ সদস্য আত্মহত্যা করেছে। এছাড়া এই সময়কালের মধ্যে স্বেচ্ছায় অবসরে যায় ৪৭ হাজার ৮৯১ জন এবং চাকরি ছেড়ে দিয়েছে ৭ হাজার ৬৬৪ জন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আধাসামরিক বাহিনীগুলোতে আত্মহত্যা বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে টাস্কফোর্স গঠন করা হয়। সেই টাস্কফোর্সের তদন্তে জানা গেছে, যারা আত্মঘাতী হয়েছে তাদের ৮০ শতাংশই নিজেকে শেষ করে দিয়েছে ছুটি নিয়ে বাড়ি থেকে ফিরে কাজে যোগ দেয়ার পরে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়া-কানাডা থেকে আসছে ৩৫১ কোটি টাকার সার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জানা গেল প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সম্ভাব্য সময়
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মালয় প্রার্থীকে ভোট দেয়ার’ আহ্বান মাহাথিরের: মাদানি সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিমাগারের অতিরিক্ত ভাড়া: কাফনের কাপড় পরে কৃষকের গণ-অনশন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা মহাপরিকল্পনা: একটি নদী, কোটি মানুষের স্বপ্ন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন খতিব, ট্রাকচাপায় গেল প্রাণ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)