জয়দেবপুর-ঈশ্বরদী রেল প্রকল্প:
৮২ শতাংশ বেড়ে ব্যয় হতে পারে ২৬ হাজার কোটি টাকা
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
জয়দেবপুর-ঈশ্বরদী রেললাইন সম্প্রসারণ প্রকল্পের ব্যয় বেড়ে ২৬ হাজার কোটি টাকা হতে পারে, যা প্রাক্কলিত বাজেটের চেয়ে ৮২ শতাংশ বেশি। শুরুতে চীন প্রকল্পটিতে অর্থায়ন করতে চাইলেও পরে সরে আসে। ফলে প্রকল্পের কাজ শুরু করতে দেরি হওয়ায় এই ব্যয় বৃদ্ধি।
২০১৮ সালের নভেম্বরে ১৪ হাজার ২৫০ কোটি টাকার প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। এর লক্ষ্য ছিল ঢাকা এবং দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ১৬৫ কিলোমিটার দীর্ঘ জয়দেবপুর-ঈশ্বরদী রেললাইনটিকে ডুয়াল-গেজ ডাবল লাইনে রূপান্তর করা।
কিন্তু চীন ২০২১ সালের মার্চে অর্থায়ন থেকে সরে দাঁড়ানোয় প্রকল্পের কাজ শুরু করা যায়নি।
বাংলাদেশের অনুরোধে জাপান প্রকল্পটি অর্থায়নে রাজি হয় এবং এর সম্ভাব্যতা যাচাই পর্যালোচনা করে। জাপানি পরামর্শকরা জানিয়েছে, প্রকল্পটি সম্পন্ন করতে এখন ২৫ হাজার ৯৪৯ কোটি টাকা লাগবে, যা প্রাক্কলিত বাজেটের চেয়ে ১১ হাজার ৬৯৮ কোটি ৫৯ লাখ টাকা বা ৮২ শতাংশ বেশি।
২০২০ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে প্রকল্প ব্যয় এক হাজার ৪৯৫ কোটি টাকা বা ১০.৪৯ শতাংশ কমানোর নির্দেশ দেওয়ার চার মাস পর অর্থায়ন থেকে সরে দাঁড়ায় চীন। তখন বলা হয়েছিল, প্রকল্পের ব্যয় অনেক বেশি।
এখন প্রকল্পটি ৮২ শতাংশ বেশি ব্যয়ে ২০৩০ সালের জুনে শেষ হতে পারে।
এই প্রকল্পের দেরি হওয়ার কারণে যমুনা নদীর ওপর ১৬ হাজার ৭৮১ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলসেতুটি অন্তত পাঁচ বছর অপর্যাপ্ত ব্যবহৃত হবে। সেতুটি জানুয়ারিতে খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে সেতুটি ডাবল-লাইন হলেও সিঙ্গেল-লাইন রেলপথ থেকে ট্রেন যাবে সেতুতে।
রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান গত ৩০ নভেম্বর বলেন, এটি জাপানের একটি প্রাক্কলিত বাজেট, যা এখনো চূড়ান্ত হয়নি। আমরা এটা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়া-কানাডা থেকে আসছে ৩৫১ কোটি টাকার সার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জানা গেল প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সম্ভাব্য সময়
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মালয় প্রার্থীকে ভোট দেয়ার’ আহ্বান মাহাথিরের: মাদানি সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিমাগারের অতিরিক্ত ভাড়া: কাফনের কাপড় পরে কৃষকের গণ-অনশন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা মহাপরিকল্পনা: একটি নদী, কোটি মানুষের স্বপ্ন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন খতিব, ট্রাকচাপায় গেল প্রাণ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)