রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ভারতের বিধিনিষেধে আমদানিতে বাড়তি খরচ

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, রাত ১১:৫১

নিজস্ব সংবাদদাতা:
ভারতের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার ফলে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইলের কাঁচামাল আমদানিতে খরচ বেড়েছে। এতে বেড়েছে আমদানির সময়ও। এর ফলে প্রতিবেশী দেশটি থেকে আমদানি কিছুটা নিম্নমুখী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এমন চিত্র পাওয়া গেছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে আওয়ামী সরকারবিরোধী আন্দোলন শুরু হলে সড়ক অবরোধ ও ইন্টারনেট বন্ধের কারণে আমদানি-রপ্তানিতে বিঘœ ঘটে। ফলে আগের বছরের তুলনায় কিছুটা কম আমদানি হয়। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর তিন মাসেও আমদানির ক্রমাবনতির চিত্র স্পষ্ট হয়েছে।
প্রতিবেশী দেশটি পণ্য রপ্তানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহারে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা হিসেবে সীমাবদ্ধতা আরোপ করেছে। ফলে বেশকিছু পণ্য সাগরপথে আমদানি করতে হচ্ছে, যা খরচ ও সময় উভয়ই বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় বিকল্প হিসেবে কিছু পণ্য তৃতীয় দেশ থেকে আমদানির প্রক্রিয়াও শুরু হয়েছে। উৎপাদন ব্যাহত না হওয়ার স্বার্থে গার্মেন্ট ও টেক্সটাইলের কাঁচামাল আমদানি আগের মতোই বজায় থাকলেও কিছু পণ্যের আমদানি কমেছে।
তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের কাঁচামাল এবং খাদ্যপণ্য আগের মতোই আমদানি হচ্ছে। ভারত থেকে আসা শীর্ষ ১০টি পণ্যের মধ্যে পাঁচটি তৈরি পোশাক ও টেক্সটাইল সম্পর্কিত- তুলা, তুলার সুতা ও বিভিন্ন কেমিক্যাল। এ ছাড়া চাল, ডাল, সয়াবিন, মোটরসাইকেল ও পেঁয়াজ রয়েছে। প্রায় সাড়ে ৯ বিলিয়ন ডলারের আমদানির বড় অংশই দখল করে আছে এই ১০ পণ্য।
তবে ৫ আগস্টের পর ভারত থেকে আমদানি করা পণ্যে বৈচিত্র্য এসেছে। বস্ত্রশিল্প সম্পর্কিত পণ্য ছাড়া খাদ্যপণ্যের আমদানি কমেছে। আগের বছরগুলোতে চিনি, সয়াবিন, ভুট্টা ও পেঁয়াজ তালিকার শীর্ষে ছিল। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সব পণ্যের আমদানি কমে যায়। অন্যদিকে, বিদ্যুৎ বিল পরিশোধে বড় অঙ্কের অর্থ যুক্ত হওয়া এবং মোটরসাইকেল আমদানি বৃদ্ধির কারণে ভারত থেকে আমদানি বেড়েছে।
তথ্য বলছে, আমদানিতে বড় পরিবর্তন না হলেও আমদানি বাণিজ্যের দিক পরিবর্তনের পথে রয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক আব্দুর রহিম ফিরোজ বলেন, ভারত সুবিধা দেখে কাজ করে। আমাদের ট্রান্সশিপমেন্টের কারণে তারা ঝামেলা সৃষ্টি করেছে। এর ফলে আমাদের চ্যালেঞ্জ ও খরচ দুটোই বেড়েছে। বাড়তি সময় লাগলেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এতে ব্যবস্থাপনায় কিছুটা কষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন, আগে ভারত থেকে সাত দিনের মধ্যে মালামাল আসত, এখন ১৭-১৮ দিন সময় লাগছে। এখন তারা স্থলবন্দরের পরিবর্তে জাহাজে করে মাল পাঠাচ্ছে, এতে সময় বেশি লাগছে।
আব্দুর রহিম ফিরোজ অভিযোগ করে বলেন, ৫ আগস্টের আগে-পরের বিষয়টি রাজনৈতিক। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবেশী দেশের সঙ্গে এমন আচরণ কাম্য নয়। শেখ হাসিনা ভারতে থাকাকালীন সময়ে তারা আমাদের ল্যান্ডপোর্ট বন্ধ করে দিয়েছে নানা অজুহাতে। এটা রাজনৈতিক, সবাই জানে।
তিনি আরও বলেন, ভারত বাংলাদেশে ৮-৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। এখন তারা মনে করছে, এর মধ্যে এক-দুই বিলিয়ন ডলার কমলেও সমস্যা নেই, বরং এতে বাংলাদেশকে চাপে ফেলা যাবে। কিন্তু এতে তাদেরও ক্ষতি হচ্ছে, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মতো অবস্থা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ৩ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ৩ ঘণ্টা আগে