ভারতের পতিতালয় থেকে ৪ বাংলাদেশি নারী উদ্ধার
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আশির, ১৩৯৩ শামসী সন , ০৮ মার্চ, ২০২৬ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ভারতের পুনেতে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা পাঁচ বাংলাদেশিকে একটি পতিতালয় থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পুনের কুখ্যাত এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুনে সিটি পুলিশ।
উদ্ধারকৃতদের মধ্যে চারজন নারী রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পাচারকারী চক্রটি বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পার করে এসব ভুক্তভোগীদের ভারতে নিয়ে আসে। এরপর তাদের বিউটি পার্লার বা দর্জির কাজের প্রলোভন দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অর্থের লোভ দেখিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছিল।
অভিযান পরিচালনাকারী পুনে পুলিশের উপ-কমিশনার (জোন ১) রাওয়ালে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফারাসখানা পুলিশ স্টেশনের একটি দল এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা ভুক্তভোগীদের আটক রেখে তাদের আয়ের পুরো টাকাই আত্মসাৎ করত।
এ ঘটনায় রাজপুত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মামলার এজাহারে আরও তিনজনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে একজন বাংলাদেশি ‘এজেন্ট’ মোল্লা, একজন ভবন মালিক এবং অপরজন বাবু ভাইয়া ওরফে পাপা শেখ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৯ মার্চ থেকে কোচিং সেন্টার বন্ধ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছিনতাইয়ের কবলে দুদকের মহাপরিচালক
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভেজাল মবিল তৈরি কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন -কেন্দ্রীয় ব্যাংক
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুক্তিতে নিয়োগ দেয়া ৪ রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪ মামলায় সাবেক প্রধান বিচারক খায়রুল হকের জামিন
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব’
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অন্তর্বর্তী সরকারের সময়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে স্বচ্ছতার পরোয়া না করেই’
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘শেখ হাসিনা নেই বহুদিন, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে’
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে সরকার সহযোগিতা করবে’
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)