ভারতের ট্রান্সশিপমেন্ট স্থগিতে রফতানির নতুন দুয়ার খুললো সিলেটে
ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি স্থগিত করায় রপ্তানি বাণিজ্য সম্ভাবনার দুয়ার খুলছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। শুরু হয়েছে কার্গো ফ্লাইট। প্রথমদিন ৬০ টন তৈরি পোশাক নিয়ে স্পেইনের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম কার্গো। তবে প্যাকেজিং হাউস না থাকায় কষ্ট রয়েই গেল সবজি রপ্তানিকারকদের।
সব সুবিধা থাকার পরও ২০২২ সাল থেকে অব্যবহৃতভাবে পড়েছিল আন্তর্জাতিক মানের একটি কার্গো হাউস। ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তিতে প্রতি সপ্তাহে ৬০০ টন বা ১৮ শতাংশ তৈরি পোশাক রপ্তানি হতো কলকাতা আর দিল্লি বিমানবন্দর দিয়ে। চুক্তি বাতিল হওয়ায় রপ্তানির চাপ সামাল দিতে সিলেট থেকে রপ্তানি শুরুর সিদ্ধান্ত নেয় সরকার। ফলে তিন বছর পর আলো জ্বললো এই কার্গো হাউজের।
রপ্তানির সুবিধা চালু হলেও মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সিলেটের রপ্তানিযোগ্য পণ্য, সবজি ও ফলমূল পাঠানোর জন্য প্যাকেজিং হাউস সুবিধা নেই। তাই ভরসাস্থল ঢাকার সেই শ্যামপুরই। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মজিবুর রহমান মিন্টু বলেন, আমাদের সবজি এবং ফল এগুলা আমাদের সিলেট থেকে রপ্তানি হয় এবং এটার সম্ভাবনা আছে লন্ডনে এবং আমেরিকায়, মধ্যপ্রাচ্যে আমাদের সিলেটের প্রচুর মানুষ আমাদের কমিউনিটি আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।