ভারতের আমন্ত্রণে দিল্লি যাচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল
নিজস্ব সংবাদদাতা:
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভালের আমন্ত্রণে নিরাপত্তা সংক্রান্ত আঞ্চলিক এক সংলাপে অংশ নিতে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ১৫ মাস আগে ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানে হাসিনা সরকারকে হটিয়ে গঠিত অন্তর্র্বতী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এটাই হতে যাচ্ছে প্রথম ভারত সফর। ভারত মহাসাগরীয় ৫ দেশের নিরাপত্তা বিষয়ক জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভ তথা নিরাপত্তা সংলাপটি আগামী ২০শে নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। কলম্বো সিকিউরিটি কনক্লেভের অত্যাসন্ন সপ্তম আসরে বাংলাদেশ বিশেষভাবে আমন্ত্রিত।
দায়িত্বশীল কূটনৈতিক সূত্র রাতে এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে- বহুপক্ষীয় ওই আয়োজনের সাইড লাইনে হোস্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে গেস্ট বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একান্ত বৈঠক হবে। ক্রমপরিবর্তনশীল উপ-আঞ্চলিক রাজনীতি, ভূ-রাজনৈতিক বাস্তবতা, বিশেষত দুই দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনায় স্থান পেতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।