ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে -পররাষ্ট্র উপদেষ্টা
তৌহিদ হোসেন বলেন, গত দু-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে।
৫ আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের একটি গুণগত পরিবর্তন হয়েছে এবং এটা মেনে নিয়েই দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত 'দ্য সার্ক-পিপল অব সাউথ এশিয়া ক্রেভ ফর' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, গত দু-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে। বাংলাদেশের সঙ্গে চলমান অচলাবস্থার কারণে ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত অচলাবস্থা কাটিয়ে উঠবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব আসছে। সে আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবে। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।
সার্কের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ইতিবাচক আছেন জানিয়ে তৌহিদ হোসেন বলেন, সঠিক পদক্ষেপ নিলে আমাদের এ অঞ্চলের দরিদ্রতা কাটিয়ে ওঠা সম্ভব। ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল। তবে ১০ বছরেও তা হয়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।