ভারতীয় সংবাদমাধ্যমে নিবন্ধ: নির্বাচনের আগে যেভাবে বাংলাদেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে
আগামী ০৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্ভাব্য কারচুপি এবং একতরফা নির্বাচনের অভিযোগে তীব্র প্রতিবাদের সম্মুখীন হয়ে হাসিনা এবং তার প্রশাসন বিরোধী দল ও তাদের সমর্থকদের বিরুদ্ধে সহিংস দমন-পীড়ন শুরু করেছে। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) বলছে, ভাংচুর এবং অগ্নিসংযোগের জন্য ১০ হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশি তৎপরতা এতোটাই অত্যাচারপূর্ণ যে সুমনের মতো জোর করে গুম হওয়া কিংবা সানাউল্লাহ মিয়ার মতো মৃত্যুবরণ করা- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। সানাউল্লাহ মিয়া ছিলেন আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা। তিন বছর আগে তিনি মারা গেলেও নভেম্বরে পুলিশের একটি অগ্নিসংযোগের মামলায় তার নাম উঠেছে। তার ছেলে শফিকুর রহমান স্ক্রলকে বলেন, পুলিশ কেবল আমার মৃত বাবাকেই অভিযুক্ত করেনি, বরং আমাদের পরিবারকেও এমন একটি অপরাধের জন্য হয়রানি করেছে যেটি কখনও ঘটেইনি।
আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ নেন। নির্বাচনী প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ না করার জন্য তিনি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিযুক্ত করেন। তার অভিযোগ, দলটি সহিংসতা এবং অগ্নিসংযোগের আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শের জন্য তাদের জেলে পাঠানো হচ্ছে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।