ভারতীয় গরু প্রবেশের শঙ্কায় খামারিরা
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৫ মে, ২০২৪ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
কুরবানীর ঈদ যতোই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে পশু খামারিদের। হাটে নিজের পশুটিকে আকর্ষণীয় করে ক্রেতাদের সামনে উপস্থাপন করতে যতœ নিতে কোনো ঘাটতি রাখছেন না খামারিরা। প্রতিদিন নিয়ম করে গরু-মহিষকে কাঁচা সবুজ ঘাস, ভূষি, খৈল খাইয়ে মোটাতাজা করায় ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারি ও সেখানে কাজ করা শ্রমিকরা।
ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসা গরুর বিষয়টি ভাবাচ্ছে এ বছর খামারিদের। ফলে লোকসানের আশঙ্কা চেপে বসেছে খামারিদের মনে। প্রতিবেশী দেশটি থেকে যাতে কোনোভাবেই গরু আসতে না পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা। এছাড়া, গো-খাদ্যের দাম বৃদ্ধির বিষয়টিও ভাবাচ্ছে তাদের।
সরেজমিনে কয়েকটি খামারে গিয়ে দেখা যায়, কোরবানির জন্য প্রস্তুত করা পশু আলাদা রেখে যতœ নিচ্ছেন খামারিরা। নিয়মিত ডাক্তারি পরীক্ষাও করানো হচ্ছে গরু-মহিষ ও ছাগলের। উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকেও নেওয়া হচ্ছে নিয়মিত খোঁজখবর।
সীমান্তবর্তী শেরপুর সদর উপজেলার একটি পশুর খামারের মালিক পাপ্পু বলেন, আমরা যতেœর সঙ্গে গরু লালন পালন করি। নিজেদের খেতের কাঁচা ঘাস খাওয়ানো হয় গরুগুলোকে। এ বছর যদি ভারতীয় গরু কোনোভাবে বাজারে প্রবেশ করে, তাহলে আমাদের পরিশ্রম বৃথা যাবে। প্রশাসনের কাছে আমাদের দাবি, খামারিদের রক্ষা করতে অবৈধ গরু প্রবেশ বন্ধে তারা যেন এখন থেকেই কাজ শুরু করেন।
শরপুরের নালিতাবাড়ি উপজেলার খামারি বিল্লাল হোসেন বলেন, কোরবানি উপলক্ষে আমার খামারে ২০টি গরু প্রস্তুত করা হয়েছে। এসব পশুর নিয়মিত যতœ নেওয়া হচ্ছে। কোনো পশু যাতে রোগে আক্রান্ত না হয়, সেজন্য গরুগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে। গো-খাদ্যের দাম বেশি হওয়ায় গরুর পেছনে বেশি খরচ হয়েছে। ভারতীয় গরু প্রবেশ করলে আমাদের লোকসান হবে।
শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া বলেন, কোরবানি পশুকে অসদুপায়ে মোটাতাজা না করার জন্য আমরা বিভিন্ন এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন করেছি। তাছাড়া, ভেটেরিনারি ফার্মেসিতে নিম্নমানের ওষুধ সামগ্রী না রাখার বিষয়টি তাদারকি করা হচ্ছে। কয়েক দফায় গো-খাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ কিছুটা বেড়েছে খামারিদের।
ভারতীয় গরু প্রবেশের বিষয়ে তিনি বলেন, আমরা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদে র বিষয়টি অবহিত করেছি। ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে না পারলে স্থানীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন।
শেরপুরের পুলিশ সুপার আকরামুল হোসেন বলেন, সীমান্ত আমার এড়িয়া নয়। বর্ডার অন্য সংস্থার আন্ডারে। বর্ডার ফাঁকি দিয়ে আমার এলাকায় অবৈধভাবে গরু প্রবেশ করলে আমি অবশ্যই ব্যবস্থা নেবো। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)