ভারতকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার তালিকায় পাকিস্তান
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১০ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
২০২৫ সালের শুরুতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক ছিলো প্রায় স্থবির। মার্কিন প্রশাসনের দৃষ্টিতে পাকিস্তানের নিরাপত্তা প্রতিষ্ঠানকে দীর্ঘদিন ধরে অস্বচ্ছ, দ্বিমুখী কৌশলের অনুসারী এবং সন্ত্রাসবিরোধী অঙ্গীকার বাস্তবায়নে অনাগ্রহী বলে বিবেচনা করা হতো।
তবে বছরের শেষভাগে এসে দৃশ্যপট বদলে যায়। কয়েক মাসের ব্যবধানে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে অবহেলিত অবস্থান থেকে গুরুত্বপূর্ণ অংশীদারে রূপ নেয়। দক্ষিণ এশিয়া বিষয়ে ট্রাম্পের নতুন পররাষ্ট্রনীতিতে এখন পাকিস্তান একটি কেন্দ্রীয় জায়গা দখল করেছে।
ভারতের ওপর নির্ভরতা নিয়ে প্রশ্ন: ট্রাম্প প্রশাসনের শুরুতে নীতিনির্ধারকদের মূল মনোযোগ ছিলো ভারতের দিকে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কোয়াড জোট জোরদার এবং চীনের প্রভাব মোকাবিলায় নয়াদিল্লিকে প্রধান অংশীদার হিসেবে দেখা হচ্ছিলো। পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক তখন ওয়াশিংটনের সন্দেহ আরও বাড়িয়েছিলো।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির গতিপথ, নাগরিক অধিকার নিয়ে সমালোচনা, সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা এবং কূটনৈতিক অনমনীয়তা মার্কিন মহলে নতুন করে ভাবনার জন্ম দেয়। ভারত আদৌ আঞ্চলিক স্থিতিশীলতার নির্ভরযোগ্য স্তম্ভ কি না-এই প্রশ্ন ধীরে ধীরে গুরুত্ব পেতে শুরু করে।
সম্পর্কের বরফ গলতে শুরু: পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মোড় ঘোরে নীরব সন্ত্রাসবিরোধী সহযোগিতার মাধ্যমে। কয়েক দফা গোপন যোগাযোগে ইসলামাবাদের বাস্তব সহযোগিতার আগ্রহ ওয়াশিংটনের নজর কাড়ে। মার্চ মাসে এক জাতীয় ভাষণে হঠাৎ করেই পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প, যা দীর্ঘদিনের মার্কিন অবস্থানের সম্পূর্ণ বিপরীত ছিলো।
এই বক্তব্যের পর থেকেই পাকিস্তানকে ঘিরে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। ইসলামাবাদও সুযোগটি কাজে লাগাতে পিছপা হয়নি। ছোট ছোট সহযোগিতামূলক উদ্যোগ দ্রুতই বড় কূটনৈতিক লাভে রূপ নিতে থাকে।
ভারত-পাকিস্তান সংঘর্ষ ও মোড় পরিবর্তন: মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বল্পস্থায়ী কিন্তু তীব্র সামরিক সংঘর্ষ এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করে। পাকিস্তানের সামরিক শৃঙ্খলা, কৌশলগত প্রস্তুতি ও সক্ষমতা মার্কিন প্রশাসনের জন্য ছিলো অপ্রত্যাশিত।
এই অভিজ্ঞতার পর দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্র ট্রাম্প প্রশাসনের চোখে নতুনভাবে আঁকা হয়, যেখানে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়।
সামরিক সংস্কার ও নতুন নেতৃত্ব: এই নতুন গুরুত্বের সঙ্গে সঙ্গে পাকিস্তানের সামরিক কাঠামোতেও পরিবর্তন আসে। কমান্ড ব্যবস্থার পুনর্গঠনের মাধ্যমে ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ নামে নতুন শীর্ষ পদ সৃষ্টি করা হয়। এই দায়িত্ব পান ফিল্ড মার্শাল আসিম মুনির, যিনি একই সঙ্গে সেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন।
ভারত যেখানে যুদ্ধবিরতি প্রশ্নে ট্রাম্পের মধ্যস্থতাকে গুরুত্ব দেয়নি, সেখানে পাকিস্তান প্রকাশ্য কৃতজ্ঞতা জানায়। এই পার্থক্য ওয়াশিংটনে পাকিস্তানের অবস্থান আরও শক্ত করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চোখের বদলে মাথা নেয়া হবে, সব ক্ষতিপূরণ না নেয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে -আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে প্রথম আঘাত: ইরানের আকাশে স্টেলথ জেট লক্ষ্যবস্তু
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেঙে পড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা: হতাহত দুই শতাধিক
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইহুদীবাদী ইসরায়েলের গোয়েন্দা তথ্য-কেন্দ্রগুলোও ইরানি হামলার খোরাক - ইসরায়েলি সেনাদের গুপ্ত ও নয়া অবস্থান এবং প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তর-ফিলিস্তিন ও গাজার উপকণ্ঠে ইসরায়েলি অবস্থান এবং চার মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী ইরানি হামলা
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কথিত ‘শক্তিশালী’ সামরিক যানও এভাবেই টুকরা টুকরা হয়ে গেছে যোদ্ধাদের আক্রমণে।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের পাল্টা হামলায় ধ্বংসস্তূপ তেল আবিব
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানিদের সহায়তায় স্বর্ণ-অর্থ-গবাদি পশু দিচ্ছেন কাশ্মীরি মুসলমানরা
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে সমর্থন দিন, পবিত্র কুরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই -লিবিয়ার গ্র্যান্ড মুফতি
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












