ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলো বোন, দুজনের মৃত্যু
বি-বাড়িয়া সংবাদদাতা:
নবীনগরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুরা সম্পর্কে ভাই-বোন।
এলাকাবাসী জানান, দুপুরে শিশু শরীফ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় অপর শিশু শরীফের এক বছরের বড় বোন শিফা আক্তার তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানা দুই শিশু পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত পল্লিচিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।