ভরাট ও দখল-দূষণে মৃতপ্রায় হাওরের খাল, সেচ সংকটে কৃষকেরা
, ২৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আশির, ১৩৯৩ শামসী সন , ১৩ মার্চ, ২০২৬ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মৌলভীবাজার সংবাদদাতা:
সদর ও রাজনগর উপজেলায় অবস্থিত হাওর কাউয়াদীঘি। হাওরে ছোট বড় প্রায় ২০টি খাল ও ছড়া রয়েছে। খালগুলো এখন মতুপ্রায়। নাব্যতা সংকট, ভরাট, দখল, দূষণ ও অবহেলায় হাওরের খালগুলো অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন কঠিন হয়ে পড়েছে।
এতে খালের পানিনির্ভর বোরো আবাদকারী কয়েক হাজার কৃষকের জীবন-জীবিকা এখন বিপন্ন, সেচ সংকটের কারণে বোরো চাষীরা প্রতি বছর পড়ছেন লোকসানে।
হাওর কাউয়াদীঘীতে প্রতিবছর ব্যাপক বোরো আবাদ হয়। খালের ওপর দুই উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর জমির বোরো ধান আবাদের সেচ নির্ভরশীল। খালগুলে ভরাট হওয়ায় পানি সংকটে এখন কৃষকেরা পানির অভাবে সময়মতো বোরো জমিতে সেচ দিতে পাড়ছেন না।
এছাড়া হাওড়ে বিস্তৃত এই খালগুলো ছিল হাওরে চলাচলের পথ ও সেচের উৎস। এখন খালগুলো ভরাট হয়ে গেছে। একই সঙ্গে দুই পাড় দখলের কারণে সংকুচিত হয়ে পড়েছে।
সরেজমিন দেখা যায়, হাওরের ভেতর দিয়ে প্রবাহিত মাছুয়ার খালের দুই পাড় দখল করে কেউ তৈরি করছেন পুকুর বা ডোবা, আবার কেউ কেউ বানিয়েছেন চাষাবাদের জমি। এমন চিত্র হাওরে প্রবাহিত দিতলা, দলিধারা, কইলতা ও মিটুপুরের খালসহ প্রায় সব খাল ও ছড়ার।
দখলের বিষয়ে স্থানীয়রা বলেন, এক শ্রেণীর প্রভাবশালী লোক হাওরের খাল, ছড়া দখল করে কেউ কেউ বানিয়েছেন পুকুর বা ডোবা আবার কেউ বানিয়েছেন চাষাবাদের জমি।
হাওর পাড়ের একাধিক কৃষক বলেন, পূর্বে হাওরের ভেতর দিয়ে প্রবাহিত খাল ও ছড়াতে আমরা গরু-মহিষ ছড়াতাম, এখন দখলের কারণে এতো ছোট হয়েছে যে মানুষ চলাফেরা করতে সমস্যা হচ্ছে। এছাড়া ভরাটের কারণে খালে পানি থাকছে না। পানির অভাবে জমিতে সময়মত সেচ দিতে পারছি না। তাই সেচের কারণে প্রতিবছর আমাদের ধানি জমিতে ফসল নষ্ট হয়।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। হাওরের বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)