ভবন থেকে লাফিয়ে পড়ে অনলাইনে জুয়ায় আসক্ত শিক্ষার্থীর মৃত্যু
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
রাজধানীর কলাবাগানে অনলাইনে জুয়া খেলার জন্য মায়ের কাছ থেকে টাকা না পেয়ে ১৩ তলা থেকে লাফিয়ে পড়ে ফয়সাল মাহমুদ (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সংবাদ পেয়ে রবিবার দিবাগত রাতে কলাবাগান ইস্টার্ন পান্থছায়া নামে বহুতল ভবনের পাশের দ্বিতীয় তলার ছাদ থেকে রক্তাক্ত অবস্থা তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, অনলাইনে জুয়ায় আসক্ত এই যুবক মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে, ইস্টার্ন পান্থ ছায়া নামক ১৩ তলা ভবনের ১৩ তলায় নিজ ফ্লাট থেকে লাফিয়ে পড়ে মারা গেছে।
মৃতের পরিবারের বরাতে তিনি আরও বলেন, ছেলেটি গত চার বছর যাবৎ প্রতিদিন মায়ের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার নিয়ে অনলাইনে জুয়া খেলতো।
পুলিশ ও পরিবার সূত্রে আরও জানা যায়, গত শনিবার রাতে মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে রাগারাগি করেন তিনি। পরদিন রবিবার রাত আনুমানিক ৯টার দিকে মাকে ঘরে আটকে জোরপূর্বক টাকা দাবি করে- না দেয়ায়, তাকে মারতে যায়। তার মা আয়েশা হক বাঁচার জন্য বিল্ডিংয়ের সমিতির লোকজনের সহায্য চায়। তারা এসে সেখান থেকে তার মাকে রক্ষা করেন। এই ফাঁকে ছেলে ১৩ তলার ঘরের খোলা জানালার গ্রিল খুলে লাফিয়ে পাশের ভবনের দ্বিতীয় তলার ছাদের ওপরে পরে। ঘটনাস্থলে সে মারা যায়।
আরও জানা যায়, নিহত ফয়সাল মাহমুদ রুপগঞ্জে একটি কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলো। তার মা তাকে রুপগঞ্জে একটি কারিগরি কলেজের ভর্তি করিয়েছিলো। কিন্তু সেখানে তেমন যেতো না। সাড়া দিন-রাত অনলাইনে জুয়া খেলতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)