বয়স্ক-বিধবা-অনগ্রসর জনগোষ্ঠীর মাসিক ভাতা বাড়ছে ৫০ টাকা
নিজস্ব সংবাদদাতা:
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত নারী এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম ভাতার মাসিক হার ৫০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে এ বিষয়ে গঠিত আন্তঃমন্ত্রণালয় ওয়ার্কি কমিটি। প্রস্তাব বাস্তবায়ন হলে বর্তমানে মাসিক ৬৫০ টাকা ভাতা বেড়ে ৭০০ টাকা হবে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেওয়া বিভিন্ন ভাতার হার বৃদ্ধি, হ্রাস বা অপরিবর্তিত রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য ১৩ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় কার্যকরী কমিটি (ওয়ার্কিং কমিটি) গঠন করে সরকার।
কমিটি গঠনের পর দিন ১৪ জানুয়ারি কমিটির সভাপতি অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট ও সমন্বয়) হাসানুল মতিন’র সভাপতিত্বে বৈঠক হয়। ওই বৈঠকে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত নারী এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম ভাতা মাসিক ৫০ টাকা করে বাড়ানোর বিষয়ে একমত হন কমিটির সদস্যরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।