বয়কটের প্রভাবে বিক্রি কমেছে ইউনিলিভারের
, ০২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে একাধিক বৈশ্বিক ব্র্যান্ডের ওপর। বিশেষ করে মুসলিমপ্রধান দেশ গাজায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে বয়কটের আহ্বান এসেছে বেশি, যার প্রভাবে ইউনিলিভারের মতো বহুজাতিক কোম্পানির বিক্রি কমেছে। গত বছরের শেষ প্রান্তিকে ইন্দোনেশিয়ায় ইউনিলিভারের পণ্য বিক্রি প্রায় ১৫ শতাংশ হ্রাস পেয়েছে। খবর সিএনএন।
ইউনিলিভারের অধীনে রয়েছে ভ্যাজলিন, ডাভ সাবান, রেক্সোনা ডিওডোরেন্টের মতো ব্র্যান্ড। এছাড়া গৃহস্থালি সামগ্রীতেও কোম্পানিটির বড় হিস্যা রয়েছে। এশিয়ার ২০ কোটি জনসংখ্যার দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় ইউনিলিভারের বাজার ক্রমে বর্ধনশীল হিসেবে পরিচিত। কিন্তু গত বছরের শেষ প্রান্তিকে উল্লেখযোগ্য পরিমাণ ক্রেতা হারিয়েছে এ কোম্পানি। বিক্রি কমেছে প্রায় ১৫ শতাংশ।
সামগ্রিক এ পরিস্থিতি ইউনিলিভারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ভোক্তারা বহুজাতিক কোম্পানির পণ্যগুলো এড়িয়ে যাচ্ছেন।
ইউনিলিভারের সিইও হেইন শুমাখার বলেছে, ‘ভূরাজনৈতিকভাবে কেন্দ্রীভূত ভোক্তামুখী প্রচারণার কারণে বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানির বিক্রি প্রভাবিত হয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়ায় চতুর্থ প্রান্তিকে ডাবল ডিজিটে বিক্রি হ্রাস পেয়েছে ইউনিলিভারের।’
ম্যাকডোনাল্ডস, ইয়াম ব্র্যান্ড, স্টারবাকস, কেএফসি, পিৎজা হাটের মতো বৈশ্বিক ব্র্যান্ড সাম্প্রতিক এ বয়কটে প্রভাবিত হয়েছে। বিক্রি কমার বিষয়টি একাধিক প্রতিষ্ঠান আনুষ্ঠানিক বিবৃতিতে প্রকাশও করেছে।
গত সপ্তাহের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে শুরু হওয়া দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে বিশ্বব্যাপী বয়কটের মুখে পড়েছে বৈশ্বিক রেস্তোরাঁ চেইন ম্যাকডোনাল্ডস ও স্টারবাকস। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও মুসলিমপ্রধান অঞ্চলে ম্যাকডোনাল্ডসের বিক্রি কমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রেও প্রভাবিত হয়েছে স্টারবাকসের বিক্রি।
যুক্তরাষ্ট্রের চেইন ফুড জায়ান্টগুলোর অন্যতম ম্যাকডোনাল্ডস ও স্টারবাকস। গাজায় হামলার পর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলসংশ্লিষ্ট বেশকিছু কোম্পানির বিরুদ্ধে বয়কটের ডাক ওঠে। বিশ্লেষকরা ধারণা করছেন, বর্তমান পরিস্থিতি ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের ভবিষ্যতে চাহিদার ওপর আরো প্রভাব ফেলবে।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি লাইসেন্সধারী সেনাদের ছাড় দেয়ার প্রস্তাব দেয় ম্যাকডোনাল্ডস। এ কারণে গাজায় আক্রমণের বিরোধীরা প্রতিষ্ঠানটি বয়কট করে।
বার্গারের জন্য জনপ্রিয় এ রেস্তোরাঁর সিইও ক্রিস কেম্পজিনস্কি সম্প্রতি জানায়, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বিক্রি কমে গেছে। ইউরোপের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে ফ্রান্সে, সেখানেও বিক্রি কমে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৯৯ হাওরের ফসল পানির নিচে
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুরো ঢাকা শহরকে সুন্দর করে সাজাতে চাই -ডিএসসিসি প্রশাসক
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফের ৭ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে তেল-গ্যাসের তিন কূপ খনন করবে চীনা প্রতিষ্ঠান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












