বড় বড় সাংবাদিকদের কিনে এসেছি, সব থেমে যাবে -লাকী
টানা দুই সপ্তাহ আত্মগোপনে থাকার পর অবশেষে জনসম্মুখে আসলেন এনবিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকী। গত বৃহস্পতিবার (২৭ জুন) নরসিংদীতে নিজ উপজেলার দুটি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। যেখানে সাংবাদিক প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। অনুষ্ঠানস্থলের বাইরে সাংবাদিকদের এড়িয়ে গেলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে লাকী বলেন, বড় বড় সংবাদিকদের ম্যানেজ করেই এখানে এসেছি। পাছে লোকে কত কিছুই বলে। তাতে কিছু আসে যায় না এই চেয়ারম্যান লাকীর।
এবারের ঈদে সাদেক অ্যাগ্রো থেকে ১২ লাখ টাকার ছাগল বুকিং দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েন মুশফিকুর রহমান ইফাত। আয়ের উৎস অনুসন্ধানে গিয়ে বেরিয়ে আসে থলের বিড়াল। খুলে যায় এক সাধারণ এনবিআর কর্মকর্তার অসাধারণ দুর্নীতির মুখোশ। তবে এক খাসি কেড়ে নিয়েছে মতিউরের দুই পরিবারের হাসি। ঈদের আনন্দ ছিল তাদের পরিবারে। বিপদ আন্দাজ করে ঈদের পরপর মাকে নিয়ে মালয়েশিয়া পালিয়ে যান ইফাত।
নিজের ছেলে নয় সতিনের ছেলের ছাগলকা-ে পাগল হয়ে পালিয়ে ঈদ করতে হয়েছে নরসিংদির উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকীকে। এই ঘটনায় স্বামী মতিউরের সঙ্গে লাকীর বেড়েছে দূরত্ব, সম্পর্কে ধরেছে ফাটল। দেশ ছাড়ার পরিকল্পনা করলেও অবশেষে শুভাকাঙ্খীদের পরামর্শে আসলেন প্রকাশ্যে। নিজের উপজেলা পরিষদের দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে দম্ভোক্তি করে বলেন, ‘ঢাকার ও নরসিংদীর জাতীয় পত্রিকা ও বড় বড় সাংবাদিকদের মোটা অঙ্কের টাকা দিয়ে কিনেই উপজেলা পরিষদে এসেছেন লাকী। তারা আর কিছু করতে পারবে না। নিউজসহ, সব থেমে যাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।