আপনাদের মতামত
ব্রিটিশ আমলে ইংরেজি শিখলেই কী মুসলমানরা উদ্ধার হয়ে যেতো?
, ৯ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
উপমহাদেশের, বিশেষত বাংলাদেশের প্রচলিত ইতিহাসের বইগুলোতে মুসলমানদের তাচ্ছিল্য ও হিন্দুদের প্রশংসা শুরু হয় ব্রিটিশ আমলে হিন্দুদের দ্বারা ইংরেজি শিক্ষা গ্রহণ করা নিয়ে। এই এক ছুতো ধরে হিন্দু সম্প্রদায়কে শিক্ষানুরাগী, জ্ঞানী, প্রগতিশীল এসব উপাধি দিতে দিতে রীতিমতো আকাশে তুলে ফেলা হয়, আর মুসলমানদের শিক্ষা-দীক্ষাহীন পশ্চাৎপদ আখ্যা দিতে দিতে তাদের সমস্ত অবদানকেই বস্তুতঃ অস্বীকার করা হয়।
বলাবাহুল্য, ইতিহাসের ভুল ব্যাখার ফলে এটি হচ্ছে। ¯্রফে ইংরেজি শিখলেই ব্রিটিশদের দৃষ্টিতে মুসলমানরা ভালো হয়ে যেতো না, কিংবা স্রেফ ইংরেজি শিখেই হিন্দুরা ব্রিটিশদের নৈকট্য লাভ করেনি। যারা ইংরেজি না শেখার কারণে মুসলমানদের তাচ্ছিল্য করতে ব্যাকুল, তাদের নিকট প্রশ্ন, তারা কেন ইংরেজি ভাষাকে গুরুত্বপূর্ণ মনে করে?
এই প্রশ্নের উত্তর অনেক লম্বা। দাপ্তরিক চিঠিপত্র নোট লেখা ইংরেজি ছাড়া কি চলে? প্রকৌশল ও মেডিকেলের টার্মগুলো কি ইংরেজি ভাষা ছাড়া ব্যাখা করা যাবে? কম্পিউটার, ইন্টারনেট থেকে শুরু করে তথ্যপ্রযুক্তির সব তো ইংরেজিতে এরকম অনেক উত্তরই দেওয়া যায়।
এবার আমরা দেখি, ফারসী ভাষা বাদ দিয়ে যখন ব্রিটিশরা ইংরেজি চালু করতে চাইলো, তখন তার প্রতিক্রিয়া কি হয়েছিল। গবেষক ড. ওয়াকিল আহমদ রচিত ‘বাংলার মুসলিম বুদ্ধিজীবী’ বইটির ২৩৯ পৃষ্ঠায় এ প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে-
“১৮৩৭ সালে ফারসী রহিত করে অফিসের ভাষা ইংরেজি, জেলার আদালতের ভাষা বাংলা-উর্দু করা হলে দেশের মুসলমান-হিন্দু প্রায় আট হাজার স্বাক্ষর সম্বলিত একটি প্রতিবাদ লিপি গভর্নর জেনারেলকে প্রদান করে। তাদের প্রধান যুক্তি ছিল অফিস-আদালতের চিঠিপত্র ও রায়াদি ফারসী ভাষায় যেভাবে লেখা যায়, অন্য ভাষায় সেভাবে লেখা যায় না। দীর্ঘদিন ধরে ব্যবহৃত ফারসীর বিশিষ্ট শব্দ, বাক্যাংশ, প্রবাদ ইত্যাদির ভাষান্তর সম্ভব নয়। ”
উল্লেখ্য, ইংরেজি ভাষা উপমহাদেশের বিচার ও প্রশাসনে ব্যবহৃত হচ্ছে মাত্র দেড়শ বছরের কিছু বেশি সময় হলো। বিপরীতে ১৮৩৭ সালের প্রেক্ষাপটে ফারসী ভাষা ছয়শ বছরের অধিক সময় অতিক্রম করেছিল এ অঞ্চলের প্রশাসন ও বিচার ব্যবস্থার কার্যক্রমে, ইংরেজি ভাষা তখন নেহায়েত শিশু। সুতরাং বর্তমানে ইংরেজি ত্যাগ করাটা একশ্রেণীর লোকদের কাছে যেরকম হাস্যকর শোনায়, তৎকালীন প্রেক্ষাপটে ফারসী ত্যাগ করে ইংরেজি গ্রহণ করাটা তারচেয়ে ঢের বেশি পাগলামি ও হাস্যকর শোনাত।
ব্রিটিশরাও কিন্তু তাদের শাসনামলের প্রথম ১০০ বছর ফারসী ভাষাকে কেন্দ্র করেই কাটিয়েছে। ফারসী ভাষা তখন এমনভাবে প্রশাসন ও বিচারব্যবস্থার উপযোগী হয়ে উঠেছিল যে, ১৮৩৭ সালে ইংরেজি চাপিয়ে দেওয়ার পর ফারসীর পক্ষে যেসব চিঠি গিয়েছিল ব্রিটিশ শাসকদের নিকট, তাতে স্বাক্ষরকারীদের মধ্যে প্রচুরসংখ্যক হিন্দুও ছিল। অর্থাৎ বর্তমানে যেমন একশ্রেণীর লোক বলে থাকে, ইংরেজি ছাড়া কি চলে? তৎকালীন প্রেক্ষাপটেও সেভাবে সবাই বলে উঠেছিল, ফারসী ছাড়া কি চলে? ১৮৩৯ সালে ঢাকা থেকে ৪৮১ জন নেতৃত্বস্থানীয় ব্যক্তির স্বাক্ষর সম্বলিত চিঠি প্রদান করা হয় ফারসী বহাল রাখার পক্ষে, যার ১৯৯ জনই ছিল হিন্দু। (সূত্র: বাংলাদেশে ফারসি অনুবাদ সাহিত্য, মুহম্মদ আবুল কালাম সরকার, এশিয়াটিক সোসাইটি, পৃষ্ঠা ৬৯)
-আদনান হামিদী আখন্দ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












