ব্রিকস সদস্য হচ্ছে সৌদি আরবসহ ৬ দেশ, তালিকায় নেই বাংলাদেশ
, ০৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সম্প্রসারিত হচ্ছে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলমান জোটের ১৫তম শীর্ষ সম্মেলনে ব্রিকস সদস্য হতে সৌদি আরবসহ ৬টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। জোটে যোগদানে ইচ্ছুক ৪০টির বেশি দেশের মধ্যে বাংলাদেশ থাকলেও এই ধাপে আশা পূরণ হলো না।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিনে নতুন ছয় দেশকে সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্য দিয়ে জোটে নতুন সদস্য দেশের অন্তর্ভুক্তির বিষয়ে দেশগুলোর মধ্যকার বিভেদ দূর হয়ে গেল বলে বার্তা সংস্থা রয়টার্স বলছে।
শেষ মুহূর্তের আলোচনায় আটকে গেল ব্রিকস সম্প্রসারণের উদ্যোগশেষ মুহূর্তের আলোচনায় আটকে গেল ব্রিকস সম্প্রসারণের উদ্যোগ
আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সমাপনী ঘোষণায় বলে, আর্জেন্টিনা, মিসর, ইরান, ইথিওপিয়া, সৌদি আরব ও আরব আমিরাতকে ব্রিকস সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হলো। আগামী বছরের শুরুর দিন অর্থাৎ ২০২৪ সালের ১ জানুয়ারি দেশগুলোর সদস্যপদ কার্যকর হবে।
এই ৬ দেশকে সদস্য হিসেবে গ্রহণ করার পর জোটের নতুন সদস্য সংখ্যা হবে ১১।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলমান তিন দিনব্যাপী সম্মেলনে আলোচনার সবচেয়ে বড় ইস্যুই ছিল জোটের সম্প্রসারণ। এমনকি সামনাসামনি জোটের নেতারা সম্প্রসারণের বিষয়ে একাত্ম পোষণ করলেও এ বিষয়ক বৈঠকে ব্রাজিলের পক্ষ থেকে দ্বিমত পোষণ করা হয়েছিল। তবে সেই দ্বিমত পেরিয়ে অবশেষে জোট সম্প্রসারণের পথেই গেল ব্রিকস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইলিশের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞা, উল্টো কমেছে ৭১ হাজার মে. টন
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেড়শ কোটি টাকার ফেরিঘাট টার্মিনাল এখন ড্রেজার বেইজ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লেবাননে ইসরায়েলি সন্ত্রাসী হামলায় ২ বাংলাদেশির মৃত্যুতে ঢাকার নিন্দা
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কামলার মজুরি ১২০০ টাকা, ধানের মণ ৮০০
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিষেধাজ্ঞা শেষে নদী থেকে খালি হাতে ফিরছেন জেলেরা, নেই ইলিশ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশি গরু চুরির চেষ্টা বিএসএফের, স্থানীয়দের বাধা
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু পশ্চিমবঙ্গের
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের টাকায় কেনা স্বপ্নের করুণ সমাপ্তি
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করা হবে -ডা. জাহেদ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘শিক্ষকদের রাজনৈতিক লেজুড়বৃত্তি না করে শ্রেণিকক্ষে মনোযোগী হওয়া উচিত’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদক বিক্রি ও সেবনে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা -আইজিপি
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)